ঢাকা, রবিবার ২৫, অক্টোবর ২০২৬ ৫:৪৭:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

বসন্ত-ভালোবাসায় কুমিল্লায় চাঙ্গা ফুলের বাজার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৪ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২১ রবিবার

বসন্ত-ভালোবাসায় কুমিল্লায় চাঙ্গা ফুলের বাজার

বসন্ত-ভালোবাসায় কুমিল্লায় চাঙ্গা ফুলের বাজার

বসন্ত উৎসব ও ভালোবাসা দিবস উপলক্ষে কুমিল্লায় ফুলের বাজার জমজমাট। আজ রোববার সকাল ৯টা থেকেই হিড়িক পড়ে ফুল দোকানে বেচাকেনার। ফুল ব্যবসায়ী তফাজ্জল হোসেন বাসসকে জানান, আজ একই দিন বসন্ত উৎসব ও ভালোবাসা দিবস উপলক্ষে কুমিল্লার বিভিন্নস্থান থেকে তরুণ-তরুণীরা ফুল কিনতে ফুলের দোকানে ছুটে আসেন। থোকায় থোকায় ফুল বিক্রি হচ্ছে। তিনি বললেন এবার তুলনামূলকভাবে বেশি ফুল বেচাকেনা হচ্ছে। দোকানীরাও দাম ভালো পাচ্ছেন।
ফুলচাষি রফিকুল ইসলাম বাসসকে জানান, গতবারের তুলনায় এবার ফুল বেশি দামে বিক্রি হচ্ছে। ভোর থেকেই বাজারে গোলাপ, জারবেরা, গ্লাডিওলাস, রজনীগন্ধা, চন্দ্রমল্লিকাসহ বিভিন্ন ধরনের ফুল কুমিল্লার দোকানগুলোতে শোভা পাচ্ছে। পর্যাপ্ত ফুল ওঠায় জমে ওঠে ফুলের বাজার।
বরুড়া গ্রামের ফুলচাষি আলমগীর বাসসকে জানান, তার প্রতি পিস গোলাপ ১০/১২ টাকা বিক্রি হয়েছে। লং স্টিক চায়না গোলাপ বিক্রি হয়েছে ২৫/৩০ টাকা প্রতিটি। ফুলের ব্যাপক চাহিদার কারণে শহরের বিভিন্ন স্পটে ফেরি করে ফুল বিক্রি করতে দেখা গেছে।