বসন্ত মিলেছে ভালোবাসায়, ফুল চাষীর মুখে হাসি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৭ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২২ রবিবার
ফাইল ছবি
লাল গোলাপ আর হলুদ গাঁদায় মিলেমিশে একাকার রাজধানীর ফুলের বাজার। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস আর বসন্ত বরণের প্রস্তুতি এতোটুকু ফিকে হয়নি করোনাভাইরাসের দাপটে। এই দিনটি উপলক্ষ্যে ভালো লাভের আশায় আছেন দেশের ফুল চাষীরা।
দেশের বিভিন্ন জেলার প্রায় দুই লাখ চাষির চাষ করা হরেক রকমের ফুল এখন রাজধানীর ফুল বাজারে। গাঁদা, গোলাপ, পদ্ম, জারবেরা, জনীগন্ধার পাশাপাশি এবারে শোভা ছড়াচ্ছে টিউলিপ।
তবে ভালোবাসার প্রতীক লাল গোলাপের চাহিদা কমেনি এতোটুকু।
একটি দিনকে উপলক্ষ্য করে চাহিদা অনেকটাই বেশি, তাই দামটাও একটু চড়া, বলছেন ফুল বিক্রেতারা। খুচরা বাজারে এক পিস লাল গোলাপ কিনতে গেলে গুনতে হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা।
গাঁদা ফুলের ২০টি মালা বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৫০০ টাকায়। জারবেরা ১৫ থেকে ২৫ টাকা পিস। গ্লাডিওলাসের পিস ১৫ থেকে ২০ টাকা। এ বছরই প্রথম বাণিজ্যিকভাবে বিক্রি হচ্ছে টিউলিপ। প্রতি পিস টিউলিপ বিক্রি হচ্ছে ৮০ টাকায়।
রবিবার ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুনের আগেরদিন দিনভর বিক্রি হবে ফুল, এই চাহিদা থাকবে ১৪ ফেব্রুয়ারি রাত পর্যন্ত। এছাড়া প্রতিবারের মত এবারেও মাসের শেষে ২১শে ফেব্রুয়ারিতে থাকবে ফুলের ব্যাপক চাহিদা।
এ বছর ৩০ থেকে ৪০ কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন ব্যবসায়ীরা।
ফুলের বাজার চাঙা হওয়ায় প্রায় দুই বছর পর মুখে হাসি ফুটেছে চাষিদের মুখে। তারা বলছেন, গত দুই বছর ধরে করোনায় লাগাতার যে ক্ষতির শিকার হয়েছেন তারা, এ বছর ফুল বিক্রি করে কিছুটা পুষিয়ে নিতে পারবেন।
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার










