ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ৩:২২:৫২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীর সড়কে যেন গর্তের রাজত্ব, প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা

বস্তুনিষ্ঠতা বজায় রেখে সরকারের সমালোচনা করতে সাংবাদিকদের আহবান প্রধানমন্ত্রীর

আপডেট: ০২:০৯ পিএম, ১৬ জুলাই ২০১৫ বৃহস্পতিবার

hasina-01-290x165স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বস্তুনিষ্ঠতা বজায় রেখে তাঁর সরকারের বিরুদ্ধে সব ধরনের সমালোচনা করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের হাতে কলম রয়েছে, যা কোন অসৎ উদ্দেশ্যে ব্যবহার করা উচিত হবে না। আপনাদের সতর্ক থাকতে হবে যাতে আপনাদের লেখনীতে দেশের অগ্রগতি থেমে না যায় এবং শত্রুরা সুযোগ না পায়। তিনি আজ তাঁর তেজগাঁও কার্যালয়ে ১৭৭ জন সাংবাদিকের মাঝে ভাতা অনুদানের চেক বিতরণে তথ্য মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, তিনি সমালোচনায় ভয় পান না। বরং সমালোচনা তাঁকে ভাল-মন্দ বুঝতে সাহায্য করে। তবে দেশ ও জনগণের ক্ষতি করে এমন সমালোচনা গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, সাংবাদিকরা সরকারের কর্মকর্তাদের ত্রুটি খুঁজে পেতে পারেন, তবে সঠিকভাবে চিন্তা করলে আপনারা দেখতে পাবেন যে আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিচ্ছি এবং বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের পর্যায়ে উন্নীত করতে সক্ষম হয়েছি। প্রধানমন্ত্রী বলেন, আমরা এখানেই থেমে থাকবো না। বঙ্গবন্ধুর আকাক্সক্ষার অনুসরণে বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হবে এ কথা উল্লেখ করে তিনি দেশের উন্নয়ন বিরোধী কর্মকান্ড, ধ্বংসাত্মক রাজনীতি, সন্ত্রাস, জঙ্গীবাদ ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে জনগণকে সজাগ করতে সহায়তা কামনা করেন। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বক্তৃতা করেন। এতে উপস্থিত ছিলেন জাতীয় সংসদে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান এ কে এম রহমত উল্লাহ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ ও তথ্য সচিব মরতুজা আহমেদ। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি আলতাফ মাহমুদ ও সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ এবং সিনিয়র সাংবাদিক ও সম্পাদকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ১৭৭ জনের মধ্যে ৬৩ জন সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুদানের চেক গ্রহণ করেন। অবশিষ্ট চেক সাংবাদিক ইউনিয়নের সংশ্লিষ্ট শাখা বা জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হবে। অসুস্থ, অস্বচ্ছল ও আহত সাংবাদিক এবং নিহত সাংবাদিকের পরিবারের সদস্যদের জন্য বর্তমান সরকারের আমলে প্রণীত নীতিমালার আওতায় গঠিত আর্থিক সহায়তা তহবিল থেকে এ অনুদান দেয়া হয়। এই সরকারের আমলে সাংবাদিকদের আর্থিক সহায়তার জন্য প্রথম গৃহীত এই ব্যবস্থায় বিগত ৪ বছরে ৬২৩ জন সাংবাদিক ও তাদের পরিবারকে ৩ কোটি ৮০ লাখ টাকা অনুদান দেয়া হয়।

১৬.০৭.২০১৫