ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ০:৩৩:১১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন

বাংলাদেশকে ২৫ কোটি ইউরো দিচ্ছে ইআইবি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৮ এএম, ৪ ফেব্রুয়ারি ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

করোনা টিকা ক্রয় এবং দেশব্যাপী টিকাদান কর্মসূচি পরিচালনার জন্য বাংলাদেশকে ২৫ কোটি ইউরো সহায়তা প্রদান করবে ইউরোপীয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি)।

বৃহস্পতিবার ইইউ দূতাবাস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনার নেতিবাচক প্রভাব হ্রাস করার পাশাপাশি এই আর্থিক সহায়তা বাংলাদেশের স্বাস্থ্যসেবাকে সমৃদ্ধ করবে, নাগরিকদের কোভিড-১৯ এর প্রভাব থেকে নিরাপত্তা প্রদান করবে এবং টেকসই অর্থনৈতিক ও সামাজিক প্রবৃদ্ধি নিশ্চিত করবে।

২০২১ সালে দক্ষিণ এশিয়ার স্বাস্থ্য খাতের জন্য ইআইবি’র অনুমোদিত বরাদ্দ সাড়ে ৪২ কোটি ইউরো সহায়তার এটা প্রথম ধাপ এবং এর অন্যতম উদ্দেশ্য করোনা টিকা দানে সুদূর প্রসারী সহায়তা ও স্বাস্থ্য সেবা সমৃদ্ধকরণ।

বাংলাদেশ এবং মালদ্বীপসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলো এর আওতায় পড়বে।

ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ বলেন, বাংলাদেশ এবং ইআইবি’র অংশীদারিত্বে ভ্যাকসিন কেনার জন্য ২৫ কোটি ইউরো’র এই ঋণ সবচেয়ে তাৎপর্যপূর্ণ। বাংলাদেশে ইআইবি’র কর্মকাণ্ড বিস্তার হচ্ছে এবং তা ভবিষ্যতে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে।’