বাংলাদেশের আক্ষেপের হার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২১ পিএম, ২৯ অক্টোবর ২০২১ শুক্রবার
ফাইল ছবি
টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা তিন ম্যাচ হেরে বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলার সম্ভাবনা শেষ মাহমুদউল্লাহ রিয়াদদের। শুক্রবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ জিতল ৩ উইকেটে। শেষ ওভারের রোমাঞ্চে ক্রিস গেইলরা বাঁচিয়ে রাখল সেমির আশা।
সাকিব আল হাসান ওপেনিংয়ে অভিষেক রাঙাতে পারেননি, ৯ রানে আউট। আরেক ওপেনার মোহাম্মদ নাঈমও (১৭) পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই বিদায় নেন। লিটন দাস ও সৌম্য সরকারের জুটি সেই ধাক্কা সামাল দেয় দারুণভাবে। কিন্তু আকিল হোসেনের বলে ক্রিস গেইলকে ক্যাচ দেন সৌম্য (১৭)। ৩১ রানের এই জুটি ভাঙার পর লিটন ও মুশফিক হাল ধরেন। সাবেক অধিনায়ক ফেরেন পুরোনো সেই বাজে শট খেলতে গিয়ে। সুইপ করে স্টাম্প ছেড়ে দেন, বোল্ড হন রবি রামপলের বলে। ১৩.৩ ওভারে ৯০ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ।
সেখান থেকে দলকে সহজ জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন মাহমুদউল্লাহ ও লিটন। বারবার সমালোচনার মধ্যে থাকা লিটন নায়ক হতে পারতেন। কিন্তু চাপে যে ছিলেন, তা বোঝা যাচ্ছিল শরীরী ভাষায়। শেষ চার ওভারে বাংলাদেশের দরকার ছিল ৩৩ রান। ম্যাচ ঘুরে যায় ১৭তম ওভারে, মাত্র ৩ রান দিয়ে ম্যাচে উত্তেজনা ফেরান ডোয়াইন ব্রাভো। পরের ওভারে রামপল দেন ৮ রান। তাতে শেষ ১২ বলে ২২ রান দরকার তাদের। ১৯তম ওভারে ব্রাভোর প্রথম বলে মাহমুদউল্লাহ ছক্কা মেরে ব্যবধান কমান। ওই ওভারেই শেষ বলে জেসন হোল্ডারকে লং অনে লিটন ক্যাচ দেন ৪৪ রান করে। ৪৩ বলে সাজানো ছিল তার এই ইনিংস। মাহমুদউল্লাহর সঙ্গে ৪০ রানের জুটি গড়েছিলেন লিটন।
শেষ ওভারে দরকার ১৩ রান। মাহমুদউল্লাহ ও আফিফ মিলে করেন ৯ রান। এক কথায় স্নায়ুচাপে বাংলাদেশ হেরে গেল মাত্র ৩ রানের ব্যবধানে। ম্যাচসেরার পুরস্কার জিতেছেন নিকোলাস পুরান। ২২ বলে ৪০ রান করেন তিনি। পঞ্চম উইকেটে রোস্টন চেজের সঙ্গে তার ৫৭ রানের জুটিতে ওয়েস্ট ইন্ডিজ ঘুরে দাঁড়ায়।
তিন ম্যাচে প্রথম জয়ে ওয়েস্ট ইন্ডিজের সেমিফাইনালের আশা টিকে রইল। আর গ্রুপ ওয়ানে কোনো পয়েন্ট না পাওয়া একমাত্র দল বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ- ২০ ওভারে ১৩৯/৫ (মাহমুদউল্লাহ ৩১*, আফিফ ২*, লিটন ৪৪, মুশফিক ৮, সৌম্য ১৭, নাঈম ১৭, সাকিব ৯)
ওয়েস্ট ইন্ডিজ- ২০ ওভারে ১৪২/৭ (হোল্ডার ১৫*, পোলার্ড ১৪*; ব্রাভো ১, চেজ ৩৯, পুরান ৪০, রাসেল ০, হেটমায়ার ৯, গেইল ৪, লুইস ৬)।
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি





