বাংলাদেশের আলোচনায় সেই হাই লাইন ডিফেন্স
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৫ এএম, ২৬ নভেম্বর ২০২৫ বুধবার
ছবি: সংগৃহীত
এশিয়া কাপের প্রস্তুতির জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন ত্রিদেশীয় নারী ফুটবল সিরিজ আয়োজন করেছে। আজ সন্ধ্যা সাতটায় জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ। এর আগের দিন আজ তিন দলের অধিনায়ক ও কোচ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অংশ নেন।
আজারবাইজান ইউরোপের দল। আজারবাইজান নারী দলের বাংলাদেশ আগমনই প্রথম এশিয়া সফর। বাংলাদেশ অ-১৭ নারী দল সাফ অ-১৭ টুর্নামেন্টে রাশিয়ার বিপক্ষে খেলেছিল। তবে সিনিয়র দলের এটাই প্রথম কোনো ইউরোপের সঙ্গে খেলার অভিজ্ঞতা।
ফিফা র্যাংকিংয়ে ৭৪ নম্বরে থাকা আজারবাইজান ঢাকায় এসেছে ফিফা নারী বিশ্বকাপের বাছাইয়ের প্রস্তুতি নিতে। ২০২৭ সালে ব্রাজিলে নারী বিশ্বকাপ। ইউরোপের বাছাইয়ে আজারবাইজান পড়েছে হাঙ্গেরি, নর্থ মেসেডোনিয়া ও অ্যান্ডোরার সাথে ‘সি’ গ্রুপে। আজারবাইজানের অধিনায়ক জাফরে বলেন, 'আমাদের দলের অনেক খেলোয়াড় তুরস্ক, রাশিয়া, কাজাখস্তানের লিগ খেলে। অনেকে ঢাকায় আসলেও আবার অনেকে আসেনি।'
আজারবাইজানের কোচ সিয়াসাত আসগরভ বলেন, 'বলতে গেলে এখানে এসেই আমাদের প্রশিক্ষণ শিবির শুরু করছি এবং ম্যাচের প্রস্তুতি নিচ্ছি। যেদিন থেকে নিশ্চিত হয়েছি যে আমরা এখানে খেলব, সেই দিন থেকেই আমরা সেই খেলোয়াড়দের খেলার জন্য প্রস্তুতি শুরু করছি।'
গতকাল বাংলাদেশ দলের সংবাদ সম্মেলন হয়েছে। এরপরও আজ আনুষ্ঠানিক সিরিজ পূর্ববর্তী সম্মেলন বেশ গুরুগম্ভীরই হয়েছে। বাংলাদেশের অধিনায়ক আফিদা খন্দকার ডিফেন্ডার। বাটলারের হাই লাইন ডিফেন্স কৌশলে বাংলাদেশ গোল হজম করছে। অধিনায়ক আফিদা খন্দকার এ নিয়ে বলেন, 'আমরা আগে তো ওভাবে খেলিনি কোচ সেভাবে খেলাচ্ছেন। আমরা অবশ্যই চেষ্টা করতেছি কোচের কথা মতো চলার। অবশ্যই এটা ভালো হবে, ইনশাআল্লাহ। ভালো রেজাল্ট করব।'
বাটলার নারী দলের দায়িত্ব নেয়ার পর থেকেই হাই লাইন ডিফেন্স কৌশলে খেলাচ্ছেন। আফিদা শুরু থেকেই খেলছেন। এরপরও বাংলাদেশ গোল হজম করছে এ নিয়ে তিনি বলেন, 'অবশ্যই ভুল ত্রুটি থাকবে। সব কিছুতে তো ভুল থেকে আমরা শিক্ষা নেই পরবর্তী ম্যাচে যেন ভুলগুলো না হয়। সেভাবে খেলে চলেছি। চ্যালেঞ্জটা হচ্ছে আমরা ভুল থেকে শিখি। থাইল্যান্ডে কি ভুল হয়েছে আমরা দেখেছি। তো অবশ্যই পরবর্তী ম্যাচগুলোতে এই ভুলগুলো আমাদের হবে না।'
ফিফার সবশেষ নারী র্যাংকিংয়ে বাংলাদেশ সবচেয়ে বেশি উন্নতি করেছে। আজারবাইজান ও মালয়েশিয়াকে হারাতে পারলে বাংলাদেশের র্যাংকিং ১০০'র কম হওয়ার সুযোগ রয়েছে। র্যাংকিং নিয়ে কোচকে প্রশ্ন করলেও তিনি ঘুরে ফিরে আফিদাকে সাংবাদিকদের করা হাই লাইন ডিফেন্স নিয়ে মন্তব্য করেছেন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০







