ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১৮:১০:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা

স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০০ পিএম, ১৮ অক্টোবর ২০২৬ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দায়িত্ব পাচ্ছেন নাহিদা আক্তার। নিগার সুলতানা জ্যোতির উত্তরসূরি হিসেবে অভিজ্ঞ এই বাঁহাতি স্পিনারকে বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

রোববার (১৮ অক্টোবর) বিসিবির ওই সূত্র জানায়, নাহিদাকে নতুন অধিনায়ক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন সোবহানা মোস্তারী। এ বিষয়ে বিকেলে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি দেওয়ার কথা রয়েছে বিসিবির।


দীর্ঘদিন ধরে জাতীয় দলের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করছেন নাহিদা। অভিজ্ঞতা ও ধারাবাহিক পারফরম্যান্সের কারণে এবার তাঁর হাতেই টি-টোয়েন্টি দলের নেতৃত্ব তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

এর আগে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছিলেন নিগার সুলতানা জ্যোতি। নিজের ব্যাটিংয়ে আরও বেশি মনোযোগ দিতে চান তিনি। তবে ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন জ্যোতি।

বাংলাদেশের বোলিং আক্রমণের অন্যতম ভরসা নাহিদা। দীর্ঘদিন জাতীয় দলের হয়ে খেলার পাশাপাশি নেতৃত্বের অভিজ্ঞতাও রয়েছে তাঁর। এবার পূর্ণ মেয়াদে টি-টোয়েন্টি দলের দায়িত্ব নিতে যাচ্ছেন এই বাঁহাতি স্পিনার।