ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ১৮:০৭:১৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২ আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান

বাংলাদেশের নারী ফুটবলাররা নেপালে নিরাপদে আছে

আপডেট: ০৫:২৩ পিএম, ২৬ এপ্রিল ২০১৫ রবিবার

c2562d89f2098a76252c9d724ebcbefc-bangladeshস্টাফ করেসপন্ডেন্ট, উইমেনিনউজ২৪.কম, ঢাকা : ভূমিকম্পে বিধ্বস্ত নেপালে নিরাপদে রয়েছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৪ নারী ফুটবল দলের সদস্যরা। ভূমিকম্পে এখন পর্যন্ত দেশটিতে ১৯০০'র মতো ব্যক্তির প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন আরো প্রায় ৫ হাজারের মতো মানুষ। তাই স্বাভাবিকভাবেই সেখানে অবস্থানরত বাংলাদেশি নারী ফুটবলাররা কেমন আছেন তা নিয়ে একটা উদ্বেগ কাজ করছিল দেশবাসীর মনে। তবে জানা গেছে, তারা সেখানে নিরাপদেই আছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উইমেন্স উইংয়ের কো-চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ ব্যাপারটি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিরাপত্তার কারণে ফুটবলাররা হোটেল ছেড়ে মাঠে নেমেছিল। পরে তারা ফের হোটেলের ভেতরে চলে যায়। তারা ভালো আছে এবং নিরাপদেই আছে। শনিবার স্থানীয় সময় বেলা ১১টা ৪১ মিনিটে নেপালের রাজধানী কাঠমান্ডুসহ দেশটির বিভিন্ন স্থানে আঘাত হানে রিখটার স্কেলে ৭.৯ মাত্রার ভূমিকম্প। এ ভূমিকম্পের আঘাতে কেঁপে উঠে দক্ষিণ এশিয়ার আরো কয়েকটি দেশ। তবে এ ভূমিকম্পে নেপালেই বেশি হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। শক্তিশালী এই ভূমিকম্পের ফলে কাঠমান্ডুতে চলমান এএফসি অনূর্ধ্ব-১৪ গার্লস রিজিওনাল চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটি স্থগিত করা হয়। ২৫ এপ্রিল অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক নেপালের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের খেলার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটি বাতিল করা হয়। কাঠমান্ডুতে চলমান এএফসি অনূর্ধ্ব-১৪ গার্লস রিজিওনাল চ্যাম্পিয়নশিপের আসরে 'সাউথ অ্যান্ড সেন্ট্রাল জোন'-এ রয়েছে বাংলাদেশ। নেপালের কাঠমান্ডুতে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আর সেই কাঠমান্ডুই এ ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা যায়, ফাইনাল ম্যাচটি যে স্টেডিয়ামে হওয়ার কথা ছিল তারও অনেক ক্ষতি হয়েছে। তবে বাতিল হওয়া ফাইনাল ম্যাচটি কবে ও কোথায় হবে তা এখনো জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ২৬.০৪.২০১৫