বাংলাদেশের প্রথম নারী বাস কন্ডাক্টর কে আপনারা কেউ জানেন?
মনিজা রহমান | উইমেননিউজ২৪.কমপ্রকাশিত : ১২:২০ পিএম, ৮ জানুয়ারি ২০১৮ সোমবার
বাংলাদেশের প্রথম নারী বাস কন্ডাক্টর কে আপনারা কেউ জানেন?
জানেন না?
কিভাবে জানবেন, খেটে খাওয়া মানুষের কথা সেভাবে কখনও ইতিহাসে লেখা হয় না। তিনি শুধু প্রথম বাস কন্ডাক্টর ছিলেন না। ছিলেন পত্রিকার হকার। ট্রাক ড্রাইভার। রিকশা চালক। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কাছে পাবলিক বাস চালনার অনুমতি চেয়ে চিঠিও লিখেছিলেন। তবে সব কিছুর ওপরে তিনি কবি, একজন অদ্বিতীয় বাঙালী, বঞ্চিত মানুষের কণ্ঠস্বর, তিনি হারলেমের নিগ্রো, তিনি পৃথিবীর সমস্ত সংগ্রামী মানুষের প্রেরণা, তিনি কবি আলেয়া চৌধুরি।
কুমিল্লার চর্থা নামে এক গ্রাম থেকে তাঁর যাত্রা আরম্ভ হয়েছিল সেই ষাটের দশকে। গ্রাম্য সালিশে ফতোয়াবাজদের মুখে আগুন লাগানো পাটখড়ি ছুড়ে দিয়েছিল যে নয় বছরের মেয়েটি, তাঁর লড়াই তখনই শুরু হয়ে গিয়েছিল। ঝাড়ু দিয়ে সেদিন তাকে শুধু পেটানো হয়নি। ক্ষতস্থানে লেবুর রস আর লবণ লাগিয়ে দেয়া হয়েছিল। বেধে রাখা হয়েছিল বাড়ির বাইরে। রাতের অন্ধকারে আড়াই টাকা হাতে দিয়ে স্নেহময়ী মা স্বামীর অগোচরে কন্যাকে বলেছিল, জীবন বাঁচাতে শহরে পালিয়ে যেতে।
কমলাপুর স্টেশনে শুরু হল এরপর সেই শিশুটির কুলি-মজুর আর কিছু দ্বিপদ জন্তুর সঙ্গে ছন্নছাড়া জীবন। এক বাস ড্রাইভারের মায়া হল মেয়েটির প্রতি। উনি শিশু আলেয়াকে পালক নিলেন। কিন্তু নিয়তি আবারও খেলল মেয়েটিকে নিয়ে। এক সড়ক দুর্ঘটনায় পালিত বাস ড্রাইভার পিতার মৃত্যু হলে মেয়েটির আশ্রয় হল এতিমখানায়।
বাস কন্ডাক্টরের ভূমিকায় যার জীবিকার শুরু, সে ইরান, জার্মানী, বাহামা পৃথিবীর নানা বন্দর ঘুরে এক সময় থিতু হল আমেরিকায়। আর্থিক অসচ্ছলতার কারনে স্কুলে পড়ার সুযোগ না পেলেও আলেয়া চৌধুরী স্বশিক্ষিত একজন মানুষ। তাঁর কবিতার প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি উপমা যেন প্রখর সূর্যালোকের মতো দেদীপ্যমান। শুধু বাংলা নয়, ইংরেজীতেও কবিতা লিখেছেন আলেয়া চৌধুরি।
নিয়তি নির্ধারিত দৈববানীর মতো জীবন তাঁর সঙ্গে প্রতারণা করেছে বারবার। নয় বছর বছর বয়সে শুরু হওয়া লড়াই সাতান্ন বছরে এসেও শেষ হয়নি, হয়ত কোনদিনই হবেনা। কিন্তু চার ফুট এগারো ইঞ্চি উচ্চতা নিয়েও আলেয়া চৌধুরি গ্রীক বীর হারকিউলিসের মতো নিরন্তর লড়াই করে চলেছেন নিয়তির বিরুদ্ধে। তাইতো এখনও ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করেও তিনি আর্শ্চয্য সজীব, প্রাণবন্ত একজন মানুষ।
রোববার সকালে কবি আলেয়া চৌধুরিকে ঘিরে নিউইয়র্কের সুধী সমাজের অন্তরঙ্গ আড্ডায় সবার সরব উপস্থিতি বলে দিয়েছে, তিনি কিভাবে আমাদের অন্তরে আছেন, থাকবেন, তিনি কতখানি অনুপ্রাণিত করেন আমাদের।
আলেয়া আপা, আপনার জন্য অনেক অনেক ভালোবাসা।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস








