ঢাকা, শুক্রবার ২৪, জুলাই ২০২৬ ৭:৫৮:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা

বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৭ এএম, ২ জানুয়ারি ২০২৩ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সোমবার সকালে এই তাপমাত্রা রেকর্ড করা হয়। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ১১ কিলোমিটার। আগামী ৩ দিনের পূর্ভাবাস অনুযায়ী তাপমাত্রা কমতে থাকবে। আগামীকাল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্বাভাসে দেখা গেছে, তাপমাত্রা কমে ৮ ডিগ্রি সেলসিয়াসে নামবে।

আবহাওয়া পর্যবেক্ষণাগার শ্রীমঙ্গলের আবহাওয়া সহকারী মো. আনিসুর রহমান জানান, সিলেট বিভাগের মাঝে সবচেয়ে বেশি শীত শ্রীমঙ্গলেই রেকর্ড করা হয়। আমাদের রেকর্ড অনুযায়ী, আগামীতে এখানকার শীতের তীব্রতা আরও বাড়বে। তাপমাত্রা নিচে নামার কারণে শ্রীমঙ্গলে বাড়ছে শীতের তীব্রতা।