বাংলাদেশে পুরুষের চেয়ে নারীরা বেশি ‘একা’
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৪ পিএম, ২৮ জানুয়ারি ২০২৪ রবিবার
সংগৃহীত ছবি
মানুষ সামাজিক জীব। তাই তারা সমাজে একাকী বাস করতে পারেনা। তারা সামাজিকভাবে একে অপরের সঙ্গে যুক্ত। বিশ্বের অর্ধেক মানুষ মনে করেন তারা একা নন। ২০২৩ সালের শেষের দিকে ১৪২টি দেশে জরিপ চালিয়ে এমনই একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে মেটা-গ্যালাপ।
সংস্থাটির মতে, বাংলাদেশে পুরুষদের তুলনায় নারীরা বেশি একাকীত্বে ভোগেন।
সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, বাংলাদেশের ৪০ শতাংশ মানুষ মনে করেন তারা একা নন। বেশি একাকীত্বে ভুগেন ৩৯ শতাংশ, আর কিছুটা একাকীত্বে ভুগেন ২০ শতাংশ মানুষ।
নারী ও পুরুষদের মধ্যে তুলনামূলক হিসেবে মেটা-গ্যালাপ জানায়, বাংলাদেশের ৩৭ শতাংশ পুরুষ একাকীত্বে ভোগেন। কিছুটা একাকী পুরুষের সংখ্যা ১৯ শতাংশ। নিজেদের একাকী মনে করেন না বাংলাদেশের ৪২ শতাংশ পুরুষ। আর বাংলাদেশের ৪০ শতাংশ নারী একাকীত্বে ভোগেন। কিছুটা একাকীত্বে থাকেন ২০ শতাংশ নারী। এছাড়া নিজেদের একাকী মনে করেন না বাংলাদেশের ৩৮ শতাংশ নারী।
গবেষণা সংস্থাটি বলছে, বিশ্বের ১৪২টি দেশের প্রায় ৩২০ কোটি (৭২ শতাংশ) মানুষ নিজেদের সামাজিকভাবে যুক্ত বলে মনে করেন। আর নিজেদের একাকী মনে করেন ৬ শতাংশ মানুষ। আর ৭৩ শতাংশ পুরুষ নিজেদের সামাজিকভাবে যুক্ত বলে মনে করেন। আর নারীদের ক্ষেত্রে এই পরিমাণ ৭২ শতাংশ। তবে মঙ্গোলিয়ায় এই সংখ্যা পুরুষ ৯৬ শতাংশ আর নারী ৯৪ শতাংশ।
গবেষণার ব্যাপারে মেটার জ্যেষ্ঠ গবেষক আনিয়া দ্রাবকিন বলেন, মানুষদের মধ্যে সম্পর্ক ঠিক রাখাই আমাদের প্ল্যাটফর্মটির প্রধান কাজ। বিশ্বের সব সম্প্রদায়কে এক করায় আমাদের লক্ষ্য।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল


