বাংলাদেশে শিশু মৃত্যুর হার কমেছে ৭৭ শতাংশ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৮ পিএম, ২৯ মে ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন বলছে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ২০০০ থেকে ২০১৯ সালের মধ্যে ৫ থেকে ১৪ বছর বয়সী শিশুশ্রমিকের হার কমানোর ক্ষেত্রে অনেক উন্নতি করেছে বাংলাদেশ। সেভ দ্য চিলড্রেনের প্রতিবেদন অনুযায়ী শিশু শিক্ষার হার বৃদ্ধির ফলে শিশু স্বাস্থ্যে উল্লেখযোগ্য উন্নতি করেছে বাংলাদেশ।
এ ছাড়া ২০০০ থেকে ২০১৯ সাল পর্যন্ত শিশুর মৃত্যুহার কমানোর ক্ষেত্রেও দারুণ অর্জন বাংলাদেশের।
প্রতিবেদনে আরও বলা হয়, ১৯৯০ থেকে ২০১৯ সালের মধ্যে বাংলাদেশে পাঁচ বছরের কম বয়সী শিশুর মৃত্যুহার কমেছে ৭৭ শতাংশ। এ ছাড়া প্রতিবেদনে বলা হয়, শিশুর মৃত্যুহার কমানোর যে বৈশ্বিক লক্ষ্য (প্রতি ১০০০ শিশুর মধ্যে ২৫ বা তার চেয়ে কম) নির্ধারণ করা হয়েছে, সেটি ২০৩০ সালের আগেই অর্জন করবে বাংলাদেশ।
মঙ্গলবার প্রকাশিত এ প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের অন্তত ২৮ কোটি শিশু আগের চেয়ে ভালো অবস্থায় আছে। তবে প্রতিবেদনে এটাও বলা হয়, এখনো নিরাপদ ও সুস্থ শৈশবের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে বিশ্বের এক-চতুর্থাংশ শিশু।
সেভ দ্য চিলড্রেনের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের ১৭৬টি দেশের মধ্যে শিশুদের নিরাপত্তা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে ২০১৯ সালের সূচকে শীর্ষে আছে সিঙ্গাপুর। এরপর ক্রমান্বয়ে আছে সুইডেন, ফিনল্যান্ড, নরওয়ে ও বেলজিয়াম। আর তালিকার একেবারে তলানির দেশগুলো হলো (নিচ থেকে ওপরে)—সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, নাইজার, শাদ, মালি ও দক্ষিণ সুদান। সূচকে উন্নতি হয়েছে বাংলাদেশের। গত বছর বাংলাদেশের অবস্থান ছিল ১৩০তম। এ বছর সেটি ১২৭।
-জেডসি
- ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি
- এবার শঙ্খর সিনেমায় সিয়াম-তুষি, আরও থাকছেন যারা
- আমি অবশ্যই নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত: ট্রাম্প
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
- আজ থেকে টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে
- সম্পর্কের দূরত্ব কমাতে ক্ষমা চাইবেন যেভাবে
- ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাব কাটছে, দেশে শীতের আভাস
- দাদার স্মরণে তহবিল সংগ্রহে ম্যারাথনে অংশ নিয়ে মৃত্যু
- নিত্যপণ্যের লাগামহীন দামে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্তরা
- রাশনাকে প্রধান করে নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের কমিটি
- ফারিহার স্বপ্নপূরণে পাশে দাঁড়ালো মহিলা ক্রীড়া সংস্থা
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় চার নেতার প্রদর্শনী স্থগিত
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- কুমিল্লার ব্লু ওয়াটার পার্কে দুই দিনের আনন্দভ্রমণ
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ
- মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ
- এআইভিত্তিক কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট
- স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ
- সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড়
- গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ
- শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড
- চলতি সপ্তাহে টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত
- মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা











