বাংলাদেশ-অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটারদের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৯ এএম, ৩ এপ্রিল ২০২৪ বুধবার
সংগৃহীত ছবি
বাংলাদেশ ও অস্ট্রেলিয়া নারী ক্রিকেটারদের গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে প্রথমবারের মতো বাংলাদেশে অবস্থান করছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল।
বিশ্বকাপ ছাড়া এর আগে কখনও বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি অস্ট্রেলিয়া। এবারই প্রথম এলিস পেরি-এলিসা হিলিরা এসেছেন বাংলাদেশে, ৩টি করে ওয়ানডে ও ৩টি করে টি-টোয়েন্টি খেলতে। ইতোমধ্যে অবশ্য বাংলাদেশকে ওয়ানডেতে হোয়াইটওয়াশ করেছে অজিরা।
মঙ্গলবার সফরকারীরা নিশ্চিত করেছে টি-টোয়েন্টি সিরিজও। এদিকে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ চলাকালীনই দুই দলের ক্রিকেটারদের গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৩ এপ্রিল) দুপুর ১টায় নারী ক্রিকেটারদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র।
সূত্র জানায়, ‘প্রধানমন্ত্রী দুই দলের নারী ক্রিকেটারদের আমন্ত্রণ জানিয়েছেন আগামীকাল। নারী ক্রিকেটারদের সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলবেন, ফটোসেশন হবে। সব ঠিক থাকলে বুধবার সাড়ে ১২টা থেকে ১টার ভেতর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে দুই দল।’
গত ১৭ মার্চ ঢাকায় পা রাখে অ্যালিসা হিলির দল। ২১ মার্চ থেকে শুরু হয় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত এই সিরিজে বাংলাদেশ হোয়াইটওয়াশ হয়েছে। ব্যাট হাতে সুবিধা করতে না পারাই এমন ব্যর্থতা। ৩ ম্যাচেই বাংলাদেশের মেয়েরা আশানুরূপ পারফর্ম করতে পারেনি। কোন ম্যাচেই দলীয় রান পৌছায়নি ১০০’র ঘরে। তবে হোয়াইটওয়াশের লজ্জা ভুলে জ্যোতিদের সুযোগ ছিল টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর।
৩১ মার্চ থেকে শুরু হয় টি-টোয়েন্টি সিরিজ। কিন্তু টানা দুই টি-টোয়েন্টিতে হেরে ইতিমধ্যে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচ হবে ৪ এপ্রিল। মাঝে একদিনের বিরতিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হবে ক্রিকেটারদের। ৫ এপ্রিল অস্ট্রেলিয়ার বিমান ধরবে অজি মেয়েরা।
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ











