বাংলাদেশ উচ্চ মধ্যম আয়ের দেশ হবে : প্রধানমন্ত্রী
আপডেট: ১০:২৮ এএম, ১২ জুলাই ২০১৫ রবিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ নিম্ন আয়ের দেশ হয়ে থাকবে না। বাংলাদেশ হবে উচ্চ মধ্যম আয়ের দেশ।
রোববার (১২ জুলাই) রাজধানীর খামারবাড়ী কৃষিবিদ ইনস্টিটিউটে ‘বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০১৫’ এবং ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০১৫’ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
এবারের বৃক্ষরোপন অভিযানের প্রতিপাদ্য হলো ‘পাহাড়, সমতল, উপকূলে গাছ লাগাই সবাই মিলে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু নিয়ে বিশ্ব ব্যাংক এক সময় আমাদের অনেক যন্ত্রণা দিয়েছে। কিন্তু ঘোষণা দিয়েছিলাম অন্যের উপর নির্ভরশীল হয়ে না, কারও কাছে হাত পেতে নয়, আমরা নিজের পায়ে দাঁড়াবো, নিজেরা আমরা নিজেদেরকে উন্নত করবো।’
পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর বক্তব্যের জের ধরে প্রধানমন্ত্রী বলেন, মন্ত্রী বলেছেন দাতা সংস্থা। আমি এখানে একটু সংশোধন করতে চাই। আমি কিন্তু কখানো দাতা বলি না। তারা আমাদের উন্নয়ন সহযোগী, ‘ডেভেলপমেন্ট পার্টনার’। আমরা কারও কাছে ভিক্ষা নেই না। আমরা টাকা ঋণ নেই এবং সুদসহ পরিশোধ করি। কাজেই তারা দাতা নন।
বাংলাদেশ কারও কাছে মাথা নত করে না উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমরা মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি। বাংলাদেশের প্রতিটি নাগরিকের সব সময় এ কথা মাথায় রেখে চলা উচিৎ, আমরা মাথা নত করি না।
প্রধানমন্ত্রী আরও বলেন, এই দেশ আমাদের। আমরা সরকার চালাই নিজেদের স্বার্থে নয়, দেশের স্বার্থে-মানুষের স্বার্থে, জনগণের কল্যাণে। জনকল্যাণে কাজ করলে যে দেশকে উন্নত করা যেতে পারে তা ইতোমধ্যে আমরা প্রমাণ করেছি। আমরা নিম্ন মধ্যম আয়ের ঘোষণা পেয়েছি। কিন্তু এই নিম্ন আমরা থাকতে চাই না। আমরা সবার সহযোগিতায় উচ্চে উঠতে চাই।
তিনি বলেন, আমি মনে করি মানুষের মধ্যে যদি আস্থা ও বিশ্বাস থাকে, তবে যেকোনো অসাধ্য সাধন করা যায়। জাতির পিতা বলেছিলেন, ‘বাংলাদেশকে কেউ দাবায়ে রাখতে পারবে না’। আমরা বাংলাদেশকে ক্ষুধামুক্ত, দারিদ্র মুক্ত, সোনার বাংলা হিসেবে গড়ে তুলবো।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতীয় পরিবেশ পদক, বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন, বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার এবং সামাজিক বনায়নে অংশগ্রহণকারী সর্বোচ্চ লভ্যাংশ প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন।
উদ্বোধনী বক্তব্য শেষে প্রধানমন্ত্রী ইনস্টিটিউট প্রাঙ্গণে একটি গাছের চারা রোপন করেন। পরে তিনি বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রের পাশে পরিবেশ মেলা ও বৃক্ষ মেলার উদ্বোধন করেন।
১২.০৭.২০১৫ - ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- `আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে`
- চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ আজ
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী











