বাংলাদেশ উপ-হাইমিশনে হামলার হুমকি শুভেন্দুর
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৯ পিএম, ২৭ ডিসেম্বর ২০২৫ শনিবার
ছবি: সংগৃহীত
আগামী জানুয়ারিতে পাঁচ লাখ হিন্দু সাধু নিয়ে বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলার হুমকি দিয়েছেন বিজেপির পশ্চিমবঙ্গ শাখার প্রধান ও এমএলএ শুভেন্দু অধিকারী। শুক্রবার (২৬ ডিসেম্বর) কলকাতায় উপ-হাইকমিশনারের সঙ্গে দেখা করেন শুভেন্দু। সেখান থেকে বেরিয়ে তিনি এই হুমকি দেন।
গত সপ্তাহে উপ-হাইকমিশনে হামলার চেষ্টা চালিয়েছিল বিজেপি ও হিন্দুত্ববাদী দলগুলো। কিন্তু তখন তাদের ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ। এছাড়া বাংলাদেশ উপ-হাইকমিশনের সামনে ব্যারিকেড বসিয়েছিল তারা।
শুভেন্দু হুমকি দিয়েছেন বাংলাদেশের হিন্দুদের ওপর কথিত হামলা যদি বন্ধ না হয় তাহলে জানুয়ারিতে পাঁচ লাখ সাধু নিয়ে তিনি উপ-হাইকমিশনে হামলা চালাবেন।
শুভেন্দু বলেন, ‘আমি বাংলাদেশের উপ-হাইকমিশানের কাছে স্পষ্ট বার্তা দিয়েছি যদি বাংলাদেশের ২ লাখ হিন্দু তাদের নিজ দেশে সমস্যার সম্মুখীন হয়, আমরা বসে থাকব না। আজ (শুক্রবার) আমরা দাবি জানিয়েছি বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন বন্ধ হতে হবে।’
তিনি আরও বলেন, ‘হিন্দুদের ওপর যদি নৃশংসতা বন্ধ না হয়, জানুয়ারিতে আমি পাঁচ লাখ হিন্দু সাধু নিয়ে আসব, গঙ্গাসাগর মেলা শেষ হওয়ার পর তাদের নিয়ে আমি আসব এসব ব্যারিকেড ভাঙা ও বাংলাদেশ উপ-হাইকমিশনে যাওয়ার জন্য।’
চলতি মাসে ময়মংসিংহের ভালুকায় দিপু দাস নামে এক যুবককে পিটিয়ে হত্যার পর তার মরদেহ পুড়িয়ে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, দিপু একটি পোশাক কারখানায় কাজ করতেন। সেখানকার দ্বন্দ্ব নিয়ে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তার হত্যাকাণ্ড নিয়ে ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা দিল্লি, কলকাতা, আগরতলা ও শিলিগুড়িতে বাংলাদেশের হাইকমিশনে হামলার চেষ্টা চালিয়েছে। এর জেরে ভারতীয়দের ভিসা প্রদান স্থগিত করে দিয়েছে বাংলাদেশ।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না






