বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে হামলার হুমকি আইএসের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩৬ পিএম, ২৭ এপ্রিল ২০১৯ শনিবার
ছবি: সংগৃহীত
শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলার রেশ না কাটতেই বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে হামলা চালানোর হুমকি দিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট-আইএস। সামাজিক যোগাযোগের অ্যাপস টেলিগ্রামের একটি চ্যানেলে বাংলায় লেখা ‘শীঘ্রই আসছি’ শিরোনামে একটি পোস্টারে হামলার এই হুমকি দিল আইএস।
শনিবার দুপুরে ভারতের সংবামাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এতথ্য জানায়। এতে বলা হয়, বৃহস্পতিবার রাতে ‘শীঘ্রই আসছি, ইনশাল্লাহ...’ লেখা ওই পোস্টারটি প্রকাশ করেছে আইএস। তবে আইএসের সেই পোস্টারটি তাদের প্রতিবেদনে প্রকাশ করেনি সংবাদমাধ্যমটি।
গত রবিবার খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডের পরবের দিন শ্রীলঙ্কার তিনটি গির্জা ও তারকামানের কয়েকটি হোটেলে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় ২৫৩ জনের প্রাণহানি হয়েছে। হামলার দুদিন পর ওই ঘটনার দায় স্বীকার করে আইএস। এরপরই বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে হামলা চালানোর এ হুমকি দিল মধ্যপ্রাচ্যের এ জঙ্গি গোষ্ঠীটি।
প্রতিবেদনে বলা হয়, বাংলায় লেখা সেই পোস্টারে মুরসালাত নামে আইএসের একটি শাখা সংগঠনের লোগো আছে। গোয়েন্দা সংস্থাগুলি এই পোস্টারটিকে যথেষ্ট গুরুত্বের সঙ্গে নিয়েছে বলেও টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।
বাংলাদেশের জামাত উল মুজাহিদিনের (জেএমবি) সঙ্গে আইএসের সংশ্লিষ্টতা রয়েছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, জেএমবিকে তাদের দলে সদস্য নিয়োগের জন্য কলকাতা ও পশ্চিমবঙ্গে প্রায় তৎপর হতে দেখা যায়।
গেল ফেব্রুয়ারিতে আরিফুল ইসলাম নামে এক জেএমবি সদস্যকে কলকাতার বাবুঘাট এলাকা থেকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ। আরিফুল ২০১৮ সালে বুদ্ধগয়া বিস্ফোরণের অন্যতম অভিযুক্ত বলে জানায় টাইমস অব ইন্ডিয়া।
-জেডসি
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- নগদে চাকরি , থাকছে না বয়সসীমা
- আম খেলে কি ওজন বাড়ে?
- হৃদযন্ত্র ভালো রাখতে বর্ষার ৫ ফল
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- আজও সারা দেশে বৃষ্টির আভাস, ৫ জেলায় ভূমিধসের উচ্চ ঝুঁকি
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন
- বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আম খেলে কি ওজন বাড়ে?











