বাংলাদেশ-কোরিয়া পারস্পরিক উন্নয়ন ত্বরান্বিত করতে পারে: স্পিকার
আপডেট: ০১:৪২ পিএম, ২ জুন ২০১৫ মঙ্গলবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশ ও কোরিয়া অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে পারস্পরিক উন্নয়ন ত্বরান্বিত করতে পারে। মঙ্গলবার তার সঙ্গে দক্ষিণ কোরিয়া সংসদীয় প্রতিনিধিদলের সাক্ষাত্কালে তিনি এ কথা বলেন।
স্পিকার বলেন, ‘দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সম্পর্ক বিদ্যমান। এ সম্পর্ককে আরো বৃদ্ধি করে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে।’
দক্ষিণ কোরিয়া ন্যাশনাল অ্যাসেম্বলির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংসদ সদস্য ও দক্ষিণ কোরিয়া-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান চো ওন-জিন।
প্রতিনিধিদলের পক্ষ থেকে বলা হয়—বাংলাদেশের বিপুল কর্মী দক্ষিণ কোরিয়ার বিভিন্ন সেক্টরে কর্মরত। তাদের দক্ষতা ও সততা প্রশংসনীয়। এ সময় প্রতিনিধিদল বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে অব্যাহত সহযোগিতারও আশ্বাস দেন।
প্রতিনিধিদলের পক্ষ থেকে আরো বলা হয়—ভবিষ্যতে বাংলাদেশের তথ্য-প্রযুক্তি ও শিপ বিল্ডিং খাতসহ বিভিন্ন সেক্টরে এক সাথে কাজ করার সুযোগ রয়েছে।
সাক্ষাত্কালে উপস্থিত ছিলেন—দক্ষিণ কোরিয়া ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য লিম নেহ-হাইউন, বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত লি ইয়ুন-ইয়ং, ডেপুটি চিফ অব মিশন হিউন-জু কিম এবং দক্ষিণ কোরিয়া ন্যাশনাল অ্যাসেম্বলির এসিস্ট্যান্ট সেক্রেটারি ক্যাং ইয়ুন-মি প্রমুখ।
০২.০৬.২০১৫
- মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী
- তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
- বিদেশে নাগরিকত্ব রয়েছে যেসব বলিউড তারকার
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- `আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে`
- চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ আজ
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা











