'বাংলাদেশ নারীদের উন্নয়নের মূল স্রোতধারায় এনে দেশের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে'
আপডেট: ০১:০৮ পিএম, ২৪ আগস্ট ২০১৫ সোমবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : স্পিকার ও সিপিএ’র চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশ নারীদের উন্নয়নের মূল স্রোতধারায় এনে দেশের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।
সফররত ভারতের ন্যাশনাল ডিফেন্স কলেজের একটি প্রতিনিধিদল আজ স্পিকারের সঙ্গে সংসদ ভবনে সাক্ষাৎ করলে তিনি এ কথা বলেন।
এসময় স্পিকার প্রতিনিধিদলকে বাংলাদেশের উন্নয়নের বিভিন্ন দিকও তুলে ধরেন। তিনি বলেন, সামাজিক ও স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশে মাতৃ ও শিশু মৃত্যুহার হ্রাস এবং বাল্যবিবাহ রোধে অগ্রগতি সাধিত হয়েছে। বাংলাদেশ ইতোমধ্যে সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্ন সূচকে অনেক এগিয়েছে।
রিয়ার এডমিরাল ডি. এম. সুদান প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। এ সময় স্পিকার বাংলাদেশের সংবিধান, সংসদ, সংসদীয় কার্যক্রম, কার্যপ্রণালী বিধি প্রভৃতি বিষয়ে প্রতিনিধিদলকে অবহিত করেন।
স্পিকার বলেন, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবিলাসহ আর্থ-সামাজিক উন্নয়নে সংসদ সদস্যরা কাজ করছেন।স্পিকার এসময় বলেন, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে গণতান্ত্রিক চর্চা আরো সমৃদ্ধ হতে পারে।
সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। - ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- স্মার্টফোনের ডিসপ্লে পরিষ্কারের সময় ভুলেও যা করবেন না
- এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা
- ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- জুলাই শহীদ দিবস আজ
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- নির্বাসনের অবসান, কলকাতায় তসলিমা
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর











