ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ৩:২৫:২৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী

বাংলাদেশ নারী ইমার্জিং দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩৫ পিএম, ১৮ মার্চ ২০২১ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার ইমার্জিং নারী ক্রিকেট দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ২২ সদস্যের বাংলাদেশ নারী ইমার্জিং দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। স্বাগতিক দলের নেতৃত্বে থাকছেন নিগার সুলতানা জ্যোতি।

বৃহস্পতিবার (১৮ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি আরও জানিয়েছে, চলতি মাসের ২৮ তারিখে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় পা রাখবে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দল। ঢাকায় এসে ওই দিনই সিলেট পৌঁছে করোনা পরীক্ষার জন্য নমুনা দিবে সফরকারিরা। তিন দিন সিলেটের রোজ ভিউ হোটেলে কোয়ারেন্টিনের পর। ৩১ মার্চ দ্বিতীয়বার করোনা টেস্ট করতে হবে।

১ এপ্রিল থেকে ৩ এপ্রিল পর্যন্ত চলবে অনুশীলন। ৪ এপ্রিল (রোববার) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে খেলবে দুই দল। একই ভেন্যুতে সিরিজের বাকি চার ম্যাচ গড়াবে ৬, ৮, ১১ ও ১৩ এপ্রিল। প্রতিটি ম্যাচই সকাল সাড়ে নয়টা থেকে শুরু হয়ে চলবে বিকেল সাড়ে চারটা অবধি।

বাংলাদেশ ইমার্জিং দল

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), রুবায়া হায়দার ঝিলিক, ফারিয়া ইসলাম তৃষ্ণা, নুজহাত তাস-কিনা টুম্পা, রাবেয়া, মুর্শিদা খাতুন, লতা মন্ডল, শবনম মোস্তারি, শারমিন সুলতানা, রিতু মনি, দিশা বিশ্বাস, ফারজানা হক পিংকি, সুরাইয়া আজমিম, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার, শামীমা সুলতানা, খাদিজা-তুল-কুবরা, রুমানা আহমেদ, সালমা সুলতানা, নাহিদা আক্তার, পান্না ঘোষ।

-জেডসি