বাংলাদেশ-পাকিস্তানের জার্সি নিয়ে ফের বিতর্ক
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪৯ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
ছেলেদের বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ দলের জার্সির ডিজাইন প্রকাশিত হওয়ার পর তুমুল সমালোচনার শিকার হয়েছিল বিসিবি। পরে জার্সিতে লাল রঙ ফিরিয়ে এনে সেই বিতর্ক কিছুটা হলেও প্রশমনের চেষ্টা চালায় তারা। যদিও সেই জার্সি পরেই বিশ্বকাপ খেলে বাংলাদেশ।
আবারও বিতর্কে সেই জার্সি। তবে এবার সালমাদের জার্সি নিয়ে। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঠিক একইভাবে বিতর্কের কেন্দ্রে বাংলাদেশের জার্সি। এবারও অভিযোগ, বাংলাদেশ আর পাকিস্তানের জার্সির মধ্যে এতটাই মিল যে, দুটিকে আলাদা করা কঠিন।
অস্ট্রেলিয়ার মাটিতে ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। যে টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশসহ ১০টি দল।
বিশ্বকাপ শুরুর আগে আইসিসি কর্তৃক যে অফিসিয়াল ফটোশুট হলো, সেখানে দেখা যায় বাংলাদেশ এবং পাকিস্তানের জার্সি প্রায় একই রকম। সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটপ্রেমীরাও একই দাবি তুলছেন। শুধু তাই নয়, এ নিয়ে বিসিবির তীব্র সমালোচনাও শুরু হয়েছে নেট দুনিয়ায়।
গত বছর ইংল্যান্ড বিশ্বকাপের আগেও বাংলাদেশের জার্সি নিয়ে বিতর্ক উঠেছিল। সেবারও দাবি করা হয়েছিল, বাংলাদেশ আর পাকিস্তানের জার্সি এক হয়েছে। প্রথমে তৈরি করা পুরো সবুজ জার্সিটি অবিকল পাকিস্তানের জার্সির মতোই ছিল।
এ নিয়ে ক্রিকেটপ্রেমীদের মাঝে তীব্র প্রতিবাদের সৃষ্টি হলে বিষয়টি নিয়ে মিডিয়ায় লেখালেখি হয়। শেষ পর্যন্ত নজিরবিহীনভাবে জার্সি পরিবর্তন করতে বাধ্য হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তখনই যোগ করা হয় ‘বাংলাদেশ’ লেখার ব্যাকগ্রাউন্ডে সেই লাল রঙ। এবারও উঠলো জার্সি নিয়ে একই বিতর্ক।
আইসিসি তাদের টুইটার পেজে প্রকাশ করে বিশ্বকাপে অংশ নেয়া ১০টি দেশের অধিনায়কদের অফিসিয়াল ফটোশুটের ছবি। সেই প্রকাশিত ছবি থেকেই এ বিতর্কের সূত্রপাত।
ছবিগুলোই প্রমাণ দিচ্ছে, বাংলাদেশ আর পাকিস্তানের জার্সির রঙ প্রায় একই। জার্সির সামনে ‘বাংলাদেশ’ লেখার ব্যাকগ্রাউন্ডে লাল রঙ না থাকলে দুই জার্সিকে আলাদা করা কঠিন। কিন্তু কেন বারবার দুই দেশের জার্সি প্রায় একই হয়ে যাচ্ছে, দায়িত্বশীলদের কারও কাছ থেকেই তার কোনও জবাব এখনও পাওয়া যায়নি।
-জেডসি
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু











