বাংলাদেশ প্রেস কাউন্সিল দিবস আজ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:১৯ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০২২ সোমবার
ফাইল ছবি।
আজ সোমবার (১৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ প্র্রেস কাউন্সিল দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা ও সাংবাদিকতার মানোন্নয়নের লক্ষ্যে ১৯৭৪ সালে বাংলাদেশ প্রেস কাউন্সিল আইন প্রণয়ন করেন।
প্রতি বছর ১৪ ফেব্রুয়ারি ‘বাংলাদেশ প্রেস কাউন্সিল দিবস’ উদযাপিত হয়ে আসছে। প্রতিষ্ঠার পর থেকে সংবাদপত্রের গুণগত মান নিশ্চিতকরণের পাশাপাশি হলুদ সাংবাদিকতা রোধে বাংলাদেশ প্র্রেস কাউন্সিল নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী প্রদান করেছেন। বাংলাদেশ প্র্রেস কাউন্সিলের পক্ষ থেকে ‘বাংলাদেশে প্র্রেস কাউন্সিল দিবস ২০২২’ উদযাপনের উদ্যোগকে রাষ্ট্রপতিস্বাগত জানান।
অনুসন্ধানী ও সৃজনশীল প্রতিবেদনের জন্য বাংলাদেশ প্র্রেস কাউন্সিল পদকপ্রাপ্ত গণমাধ্যমকর্মীদের তিনি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
রাষ্ট্রপতি বলেন, সংবাদপত্রের স্বাধীনতা, তথ্যের অবাধ প্রবেশাধিকার এবং জনগণের ক্ষমতায়ন পারস্পরিক সম্পর্কযুক্ত। গণতন্ত্রের বিকাশসহ এর প্রাতিষ্ঠানিক রূপ দিতে স্বাধীন ও নিরপেক্ষ সংবাদপত্রের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। স্বাধীন ও মুক্ত গণমাধ্যম গণতন্ত্রকে সুসংহত করার পাশাপাশি মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় ইতিবাচক অবদান রাখতে পারে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান সরকারকে সবসময় গণমাধ্যমবান্ধব সরকার উল্লেখ করে বলেন, এ দলটি যখনই সরকার গঠন করেছে গণমাধ্যমের উন্নয়নে কাজ করেছে।
দিবসটি উপলক্ষে তিনি গণমাধ্যম সংশি¬ষ্ট সবাকে শুভেচ্ছা জানিয়ে বলেন, সৎ সাংবাদিকতায় উৎসাহিত করতে ২০১৮ সাল থেকে সংবাদপত্র ও সাংবাদিকদের মাঝে দেওয়া হচ্ছে বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক। আগামীতেও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও মানোন্নয়নে বাংলাদেশ প্রেস কাউন্সিল আরো অগ্রণী ভূমিকা রাখবে, এ প্রত্যাশা করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রেসের স্বাধীনতা রক্ষা এবং সংবাদপত্র ও সংবাদ সংস্থার মান উন্নয়নের উদ্দেশ্যে যে প্রেস কাউন্সিল আইন প্রণয়ন করেছিলেন, তাঁর স্বপ্নের ফসল বাংলাদেশ প্রেস কাউন্সিল।
তিনি আরও বলেন, জাতির পিতা নেতৃত্বে গঠিত সরকারের আমলে প্রেস কাউন্সিল অ্যাক্ট ১৪ ফেব্রুয়ারি ১৯৭৪ তারিখে গেজেট আকারে প্রকাশিত হয়। এই তারিখেই বাংলাদেশ প্রেস কাউন্সিল দিবস উদ্যাপন করা হচ্ছে যা আনন্দের।
বাংলাদেশ প্রেস কাউন্সিল হল বাংলাদেশের একটি আধা বিচারবিভাগীয় সংস্থা, যা বাংলাদেশ প্রেস কাউন্সিল আইনের অধীন বাংলাদেশের সংবাদপত্র নিয়ন্ত্রণ ও বাক স্বাধীনতা রক্ষা করে।
২০১৬ সালে বাংলাদেশ আইন কমিশন সুপারিশ করেছে যে প্রেস কাউন্সিলকে সাময়িকভাবে কোন সংবাদপত্র বন্ধ করার ক্ষমতা দেওয়া হবে। সংবাদপত্র ও সংবাদ সংস্থার মান বজায় রাখার ও সংশোধন, সংবাদপত্রের স্বাধীনতা সংরক্ষণ ও সুরক্ষার উদ্দেশ্যে বাংলাদেশ প্রেস কাউন্সিল প্রতিষ্ঠা করা হয়।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না

