ঢাকা, মঙ্গলবার ০৩, নভেম্বর ২০২৬ ১৪:৪৯:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড় ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত

বাংলাদেশ-ভারত দুই বন্ধুপ্রতিম দেশ: রীভা গাঙ্গুলী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:০৩ পিএম, ২৯ নভেম্বর ২০১৯ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক এখন নতুন অধ্যায়ে উপনীত হয়েছে জানিয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই-কমিশনার রীভা গাঙ্গুলী দাস বলেছেন, বাংলাদেশ ও ভারত পাশাপাশি অবস্থিত দুই বন্ধুপ্রতিম দেশ; অভিন্ন ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের উত্তরাধিকারী। এই গৌরবময় উত্তরাধিকারকে ধরে রাখতে দুইটি দেশের মানুষকে একসাথে কাজ করে যেতে হবে।

শুক্রবার (২৯ নভেম্বর) সকালে আরসিসিআই পাবলিক স্কুল এ্যান্ড কলেজের বর্ধিতাংশ ৫ম তলার একাডেমিক ভবনের উদ্বোধনকালে তিনি এই কথা বলেন।

রীভা গাঙ্গুলী দাস বলেন, শিক্ষার ক্ষেত্রে ভারত ও বাংলাদেশের মধ্যকার বিভিন্ন পারস্পরিক সহযোগিতা অব্যাহত আছে। পারস্পারিক সু-সম্পর্কের কারণে বাংলাদেশের মুক্তিযোদ্ধা সন্তানদের উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ে শিক্ষা বৃত্তি চালু রয়েছে।  এছাড়া, বাংলাদেশীদের জন্য ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ভারত সরকারের বিভিন্ন কারিগরি ট্রেডে শিক্ষাবৃত্তির চালু আছে।

বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ক্রমেই বাড়ছে উল্লেখ করে ভারতীয় হাই-কমিশনার বলেন, ভারত ও বাংলাদেশের দুই প্রধানমন্ত্রীর সৌহার্দ্যের ভিত্তিতে ভারত সরকারের ১৯৩ মিলিয়ন ডলার সহায়তায়, আগামী ৪ বছরে বাংলাদেশে ১২টি হাইটেক পার্ক নির্মাণের কাজ শেষ হবে। এই গুলোতে ভারত ও বাংলাদেশের সমন্বয়ে ৩০ হাজার যুবককে প্রশিক্ষণ দেয়ার মাধ্যমে দক্ষ আইটি জনশক্তি হিসেবে তৈরি করা হবে।

অনুষ্ঠানে শুরুতে রীভা গাঙ্গুলী দাসকে স্কুল এ্যান্ড কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছাসহ স্মারক উপহার প্রদান করেন স্কুল এ্যান্ড কলেজের সভাপতি ও রংপুর চেম্বারের প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটু। এছাড়া, রীভা গাঙ্গুলীও মোস্তফা সোহরাব চৌধুরী টিটুকে ভারত সরকারের পক্ষ থেকে মূল্যবান বই উপহার হিসেবে প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-রাজশাহীস্থ ভারতীয় দূতাবাসের সহকারি হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটী, স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল জলিল, রংপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোজতোবা হোসেন রিপন প্রমুখ।  

-জেডসি