বাংলাদেশ-ভুটান-নেপালের প্রবেশদ্বার পশ্চিমবঙ্গ: মমতা
আন্তর্জাতিক ডেস্কঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৮ পিএম, ১০ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার
ফাইল ছবি
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যকে বাংলাদেশ, নেপাল, ভুটান, মিয়ানমার ও থাইল্যান্ডের গেটওয়ে বা প্রবেশদ্বার হিসেবে উল্লেখ করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার (৯ জানুয়ারি) রাজ্যটির রাজধানী কলকাতায় জি-২০ সম্মেলনের আলোচনা সভার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য প্রিন্ট।
প্রতিবেদনে বলা হয়েছে, জি-২০ সম্মেলনের আলোচনা সভার উদ্বোধন উপলক্ষে কলকাতার নিউটাউনে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সোমবার ভাষণ দেন মমতা। সেখানে তিনি বলেন, ধর্ম, বর্ণ এবং ভাষার পার্থক্য সত্ত্বেও ভারত ঐক্যবদ্ধ রয়েছে।
অনুষ্ঠানে প্রতিনিধিদের স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বলেন, পশ্চিমবঙ্গ ভৌগলিকভাবে বেশ গুরুত্বপূর্ণ একটি রাজ্য। কারণ আমাদের রাজ্যটি উত্তর-পূর্ব ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, থাইল্যান্ড এবং মিয়ানমারসহ আরও কয়েকটি রাজ্য ও দেশের প্রবেশদ্বার।
তিনি বলেন, ‘সমগ্র বিশ্বই আমাদের মাতৃভূমি। এখানকার মানুষ অন্য দেশগুলোর মধ্যে কোনও বৈষম্য করে না... এই অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আমাদের পরিবারের সদস্য।’
গত বছর তৃতীয় মেয়াদে পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষমতায় আসা মুখ্যমন্ত্রী মমতা বলেন, করোনা মহামারির জেরে সৃষ্ট অর্থনৈতিক অস্থিরতা সত্ত্বেও ১২ মিলিয়ন কর্মসংস্থান তৈরি করতে সক্ষম হয়েছে পশ্চিমবঙ্গ। যার বেশিরভাগই এমএসএমই সেক্টরে।
মমতার ভাষায়, ‘আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে পেরেছি, আমাদের জিডিপি চারগুণ বৃদ্ধি করতে পেরেছি, যার প্রধান কারণ আমরা নারী, ক্ষুদ্র শিল্প, কৃষক এবং যুবকদের ক্ষমতায়ন করেছি। আমরা ক্ষুধার বিরুদ্ধে লড়াই করছি এবং দরিদ্রদের বিনামূল্যে খাবার সরবরাহ করেছি।’
তিনি আরও বলেন, ‘আমাদের উন্নয়ন কর্মকাণ্ডের সুফল যাতে মানুষ পায় তা নিশ্চিত করতে আমরা ‘আপনার দোরগোড়ায় সরকার’ (দুয়ারে সরকার) কর্মসূচি চালু করেছি। এই কর্মসূচি জাতীয় পুরস্কার জিতেছে।’
পশ্চিমবঙ্গের ভৌগলিক অবস্থানগত সুবিধা তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এখানে শিল্প ও পর্যটন বাণিজ্যের ব্যাপক সম্ভাবনা রয়েছে। আর তাই বিনিয়োগকারীদের পশ্চিমবঙ্গে বিনিয়োগের আহ্বান জানান তিনি।
তিন দিনব্যাপী এই জি২০ ইভেন্ট চলবে ১১ জানুয়ারি পর্যন্ত। সোমবার সম্মেলনের প্রথম দিনের আলোচনার বিষয়বস্তু ছিল ‘ডিজিটাল ফাইনান্সিয়াল সিস্টেম’। এছাড়া তিন দিনের এই সম্মেলন রেমিট্যান্স খরচ এবং এসএমই ফাইন্যান্স প্রাপ্যতার ওপরও ফোকাস করবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
বিশ্বব্যাংক, মনিটারি অথরিটি অব সিঙ্গাপুর, ফ্রান্স এবং এস্তোনিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ১২ জন আন্তর্জাতিক বক্তা এই জি২০ সভায় যোগ দিচ্ছেন।
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত











