ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ১০:০৩:১৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

বাক স্বাধীনতা নিয়ে যা বললেন টয়া

বিনোদন ডেস্ক   | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫১ এএম, ১৯ আগস্ট ২০২৪ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলা নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করে বেশ পরিচিতি পান মডেল ও অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া। শিক্ষার্থীদের আন্দোলনের শুরু থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ছিলেন তিনি।

তবে শুধু সামাজিক মাধ্যমেই নয়, রাজপথেও আন্দোলনে দেখা মিলেছে তার। শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছেন। অন্য সবার মতো টয়াও স্বপ্ন দেখছেন নতুন বাংলাদেশের। তবে এখনো বাক স্বাধীনতার প্রয়োগ নেই বলে মনে করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই নিয়ে একটি পোস্ট করেছেন তিনি।

টয়া তার ফেসবুক পোস্টে লিখেন, বাক স্বাধীনতার জন্য লড়াই হলো, কিন্তু প্রয়োগ করা এখনো যাচ্ছে না। আমি ভাই অনলাইন-এ শো অফ করে আন্দোলন করি নাই। রাস্তায় অনেক আগে থেকেই ছিলাম। আমি অতবড় কেউ না তাই অত বেশি কভারেজ পাই নাই। যেটা অন্যায় সেটাকে অন্যায় বলেছি এবং বলছি।

টয়া আরও লিখেন, একটা কথা ৫ আগস্ট তারিখের আগে বলেছি, এখনো বলছি। সমালোচনা করলেই সে ওই দলের লোক বা সেই দলের লোক, দালাল, চামচা এইসব বলা বন্ধ করতে হবে। ১৬ বছর বলি নাই এটা আমাদের বড় ভুল। আজকে থেকে এ ভুল শুধরাতে চাই। গঠনমূলক আলোচনা ও সমালোচনা শিখতে এবং করতে চাই।