ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ২১:৫২:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা, আকাশে ধোঁয়ার কুণ্ডলী

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১০ এএম, ১৪ মার্চ ২০২৬ শনিবার

৮ মার্চ বাগদাদের সুরক্ষিত গ্রিন জোনে ইরাকে অবস্থিত মার্কিন দূতাবাসের সদর দপ্তর। ছবি: এএফপি

৮ মার্চ বাগদাদের সুরক্ষিত গ্রিন জোনে ইরাকে অবস্থিত মার্কিন দূতাবাসের সদর দপ্তর। ছবি: এএফপি

ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস এলাকায় হামলার খবর পাওয়া গেছে। হামলার পর দূতাবাস প্রাঙ্গণ থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। এ সময় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।

আল জাজিরা আরবির এক প্রতিবেদনে বলা হয়েছে, দূতাবাস এলাকায় হামলার পর আকাশে ধোঁয়া দেখা যায়। একই সময় নিরাপত্তা সতর্কতার অংশ হিসেবে সাইরেন বাজতে শুরু করে। খবর আল জাজিরার। 

তবে হামলার ধরন, ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে এখনও বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনার বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইরাকের কর্তৃপক্ষের পক্ষ থেকেও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যৌথ বিমান হামলা শুরু করে। ওই হামলায় এখন পর্যন্ত প্রায় ১৩০০ জন নিহত এবং ১০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

এর জবাবে ইরান ইসরায়েল, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ তুললেও তেহরান বরাবরই বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।