বাগদান সারলেন অ্যামাজনের জেফ বেজোস
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৩ পিএম, ২৩ মে ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
বান্ধবী লরেন সানতেজের সঙ্গে বাগদান সেরেছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও ইকমার্স প্ল্যাটফর্ম আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। বিনোদন বিষয়ক সংবাদমাধ্যম পেজ সিক্স সোমবার (২২ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত কয়েকদিন ধরেই গুঞ্জন চলছে, বেজোস এবং লরেন খুব দ্রুতই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। বিশেষত লরনের হাতে হৃদয় আকৃতির একটি আংটি দেখতে পাওয়ার পরই এ গুঞ্জন আরও বেড়ে যায়।
কান চলচিত্র উৎসবে অংশ নিতে বর্তমানে ফ্রান্সে রয়েছেন এ যুগল। সেখানে বিশ্বের বড় বড় তারকাদের সঙ্গে আনন্দঘন সময় কাটাচ্ছেন তারা। সাবেক ব্রডকাস্ট সাংবাদিক লরেনের সঙ্গে ২০১৮ সাল থেকে প্রেম করছেন বেজোস। ২০১৯ সালে প্রথম স্ত্রী ম্যাকেঞ্জি স্কটের সঙ্গে ছাড়াছাড়ি হয় আমাজনের প্রতিষ্ঠাতার। এর আগ পর্যন্ত এ সম্পর্কের বিষয়টি আড়াল ছিল।
ম্যাকেঞ্জির সঙ্গে দীর্ঘ ২৫ বছর সংসার করেছেন বেজোস। কিন্তু পারিবারিক কারণে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের পর ম্যাকেঞ্জি ৩৮ বিলিয়ন ডলার পেয়েছিলেন। এর অর্ধেক অবশ্য দাতব্য সংস্থায় দিয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ম্যাকেঞ্জি। ম্যাকেঞ্জি-বেজোস দম্পতির ঘরে চার সন্তান রয়েছে।
এদিকে বেজোসের নতুন বাগদত্তা লরেনের এর আগে দুইবার বিয়ে হয়েছিল। দ্বিতীয় স্বামী প্যাট্রিক হোয়াইটসেলের সংসারে তার দুই সন্তান হয় । অপরদিকে সাবেক আমেরিকান ফুটবল খেলোয়াড় টনি গঞ্জালেজের ঘরে তার ২২ বছর বয়সী একটি ছেলে রয়েছে।
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল






