ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ২৩:০০:২৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

বাগমারায় মা-ছেলে হত্যায় ৩ জনের ফাঁসি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৬ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৯ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজশাহীর বাগমারা উপজেলায় এক নারী ও তার ছেলেকে গলা কেটে হত্যার ঘটনায় দেবরসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে এই ঘটনায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করেন।

আদালতের আইনজীবী এন্তাজুল হক বাবু জানান, জমি নিয়ে বিরোধের জেরে ২০১৪ সালের ২৪ নভেম্বর রাতে বাগমারার দেউলিয়া গ্রামের আকলিমা বেগম ও তার ছেলে জাহিদ হাসানকে গলা কেটে হত্যা করা হয়।

আদালতের রায়ে আকলিমার দেবর আবুল হোসেন মাস্টার এবং হাবিবুর রহমান হাবিব ও চাকরিচ্যুত বিজিবি সদস্য আব্দুর রাজ্জাককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

আবুল হোসেন দেউলা রানী রিভারভিউ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি রাজশাহীর দুর্গাপুর উপজেলার আলীপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।

-জেডসি