বাজারে আজ ক্রেতার ভীড় কম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১১:৩৪ এএম, ৩ আগস্ট ২০১৮ শুক্রবার
রাজধানীর বাজারে দামের উত্তাপ এখনও কমেনি। পুরো সপ্তাহ জুড়ে দামের যে উর্ধ্বগতি চলছিল আজ বৃহস্পতিবারও তার রেশ পাওয়া গেল। তবে আজ বাজারে ক্রেতার সংখ্যা কম।
রাজধানীর কাওরানবাজার, নিউমার্কেট, গুলবাগ, রামপুরা, মধ্য বাড্ডা, মালিবাগ এলাকার কয়েকটি বাজার সরেজমিনে ঘুরে দেখা যায় বিক্রেতারা পণ্যের পসরা নিয়ে বসলেও ক্রেতার দেখা মিলছে কমই।
রাজধানীতে সবজির দাম আগের মতই। বেগুন ৪৫ থেকে ৫০ টাকা, করল্লা ৫০ টাকা, কাঁকরোল, ঝিঙা ও চিচিঙ্গা ৪০ থেকে ৪৫ টাকা, টমেটো ৯০ থেকে ১০০ টাকা, পটল, ঢেঁড়স ৪৫ থেকে ৫০ টাকা, পেঁপে ২৫ থেকে ৩০ টাকা, বরবটি ৪০ থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। কাঁচা মরিচের ঝাঁঝে নাকাল ক্রেতারা। খুচরা দোকানে পেঁয়াজ প্রতি কেজি ৫৫ -৬০ টাকা, ভারতীয় পেঁয়াজ ৩৫-৩৮ টাকায় বিক্রি হচ্ছে।
খুচরা দোকানে ফার্মের লাল ডিম প্রতি হালি ৩৬-৩৮ টাকায় বিক্রি করছেন বিক্রেতারা। খুচরা দোকানে হাঁস ও দেশি মুরগির ডিম প্রতি হালি ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। তবে এলাকা ভেদে ডিমের মুল্য ২ -৩ টাকা হেরফের দেখা যায়। বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৫০-১৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে। গরু ও খাসির মাংসের দাম স্থিতিশীল রয়েছে। বর্তমানে প্রতি কেজি গরুর মাংস ৪৮০ থেকে ৫০০ টাকা ও খাসীর মাংস ৭৬০ -৭৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।
মাছের দামও নাগালের বাইরে। মালিবাগ বাজার থেকে পাবদা মাছ কিনেছেন আবিদ হোসেন। বলেন, ৫৫০ টাকা কেজি নিল। দাম অনেক বেশি। কি করব। নিতেই হচ্ছে। কৈ ১৫০ থেকে ২’শ টাকা, তেলাপিয়া ১৪০ থেকে ১৬০ টাকা, ট্যাংরা ৪০০ থেকে ৬০০ টাকা, শিং ৫০০ থেকে ৬০০ টাকা, চিংড়ি ৫০০ থেকে ৮০০ টাকা, কেজি দরে বিক্রি হচ্ছে।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা







