বাজারে নতুন আলু, কেজি ১২০ টাকা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৭ পিএম, ১৯ নভেম্বর ২০২২ শনিবার
ফাইল ছবি
দিনাজপুরের হিলি বাজারে উঠেছে শীতকালীন আগাম জাতের আলু। বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে।বছরের নতুন আলু দেখে খুশি ক্রেতারা, দাম বেশি হওয়ায় কিনতে পারছেন না নিম্ন আয়ের মানুষ। তবে সপ্তাহখানেক পর দাম কমে যাবে বলে জানান ব্যবসায়ীরা।
হিলি সবজি বাজার ঘুরে দেখা যায়, বছরের প্রথম আগাম জাতের আলু বাজারে কয়েকটি দোকানে তোলা হয়েছে। ১২০ টাকা কেজি হিসাবে এসব আলু বিক্রি করছেন ব্যবসায়ীরা। পার্শ্ববর্তী পাঁচবিবির হাট থেকে ১০০ টাকা কেজি পাইকারি কিনে আনছেন তারা। দাম নাগালের মধ্যে না থাকলেও শখের বশে অনেকেই কিনছেন এই নতুন আলু।
হিলি বাজারে সবজি কিনতে আসা রফিকুল ইসলাম বলেন, সবজি কিনতে আসছি। আলু তো প্রায় সব তরকারিতেই খেতে হয়। পুরাতন আলু কিনতে গিয়ে দেখি নতুন আলু উঠেছে। দাম তো অনেক বেশি, তবুও শখ করে আধা কেজি ৬০ টাকা দিয়ে কিনলাম।
লুৎফর রহমান নামে এক ক্রেতা বলেন, নতুন আলুর স্বাদই আলাদা। কেবল বাজারে ওঠা শুরু হয়েছে। দাম বেশি, তবুও ১২০ টাকা দিয়ে এক কেজি কিনলাম।
হিলি বাজারে সবজি ব্যবসায়ী সোহেল রানা বলেন, আজকে প্রথম নতুন আলু দোকানে তুলেছি। পাঁচবিবি থেকে ১০০ টাকা কেজি দরে পাইকারি কিনে এনেছি। দাম বেশি হলেও অনেকেই কিনছেন। আশা করছি, এক সপ্তাহের মধ্যে দাম কমে যাবে।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক








