বাজারে নেই সুখবর, উত্তাপ চলছে নিত্যপণ্যে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৫ পিএম, ১০ জুলাই ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
স্বাভাবিক রূপে ফিরেছে রাজধানীর নিত্যপণ্যের বাজার। তবে বাজারে কোনো সুসংবাদ নেই। সপ্তাহ ব্যবধানে কোনো পণ্যের দাম না কমলেও নতুন করে বেড়েছে পোলট্রি পণ্যসহ সব ধরনের সবজির দাম। এছাড়া চড়া দাম অব্যাহত রয়েছে চিনি, মসলাসহ মাছের বাজারেও।
সোমবার (১০ জুলাই) রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি ব্রয়লার বিক্রি হয়েছে ২১৫-২৩০ টাকা, যা একইভাবে কেজিতে প্রায় ২০-৩০ টাকা বেড়ে সোনালি মুরগি বিক্রি হয়েছে ৩৪০থেকে ৩৫০ টাকা এবং ১০ টাকা বেড়ে ডিমের ডজন বিক্রি হয়েছে ১৪০ থেকে ১৫০ টাকায়।
অন্যদিকে উত্তাপ অব্যাহত রয়েছে কাঁচা মরিচসহ বেশিরভাগ সবজির দামে। এদিনও মরিচের কেজি বিক্রি হয়েছে মানভেদে ৩০০ থেকে ৪০০ টাকা। এছাড়াও অস্বাভাবিকভাবে বেড়েছে টমেটোর দাম, মাত্র একদিনের ব্যবধানে ভালোমানের পাকা টমেটোতে বেড়ে প্রতি কেজি বিক্রি হয়েছে ২৮০ থেকে ৩০০টাকায়। বাড়তির দিকে রয়েছে করোল্লা, কচুরলতি, লাউ, পটল, ঝিঙ্গা, ধুন্দল ও বেগুনসহ বেশিরভাগ সবজির দাম। যা বিক্রি হয়েছে ৭০-৯০ টাকার মধ্যে।
বিক্রেতারা জানিয়েছেন, বাজারে সবজির পর্যাপ্ত সরবরাহ রয়েছে কিন্তু পাইকারিতে এদিন সব সবজি বাড়তি দামে কিনতে হয়েছে। তবে অতিরিক্ত দামের কারণে ক্রেতারা কম কিনছেন। রায়েরবাগ বাজারে সবজি কিনতে আসা আতিকা বলেন, দুইপদের সবজি কিনতে প্রায় ২শ` টাকা লাগে। তাই প্রয়োজনের তুলনায় পরিমাণে কম কিনেছি। আরেক ক্রেতা গোফরান বলেন, গতকাল যে সবজি ৭০ টাকা ছিল আজ তা ৯০ টাকা। তাই আধা কেজি পরিমাণে কিনেছি।
ব্রয়লার ও সবজির পাশাপাশি বেড়েছে মাছের দামও। তবে এদিনও বাজারগুলোতে অনেক দোকান বন্ধ ছিল। ফলে মাছের ক্রেতাদের জন্য বিকল্প কম ছিল। আকার ভেদে ঈদ পরবর্তী বাজারে কেজিতে বিভিন্ন মাছের দাম ৫০ থেকে ১৫০ টাকা পর্যন্ত বেড়েছে। এদিন রুইয়ের কেজি বিক্রি হয়েছে ৩৮০ থেকে ৪৫০ টাকায়। কাতল মাছ ৩৫০ থেকে ৪৫০, কালিবাউশ ৪০০ থেকে ৫০০ টাকা, শিং মাছ ৫৫০, শোল মাছ ৮০০, পাবদা ৬০০, ট্যাংরা ৬৫০ থেকে ৭০০ টাকা, পোয়া মাছ ৪০০ থেকে ৬০০, রূপচাদা ৭০০, বোয়াল ৬০০ থেকে ৮০০, গুড়ামাছ ৪৫০, ছোট চিংড়ি ৫শ`, গলদা চিংড়ি ৬০০, বাগদা ৮০০ থেকে ৯০০, পাঙ্গাস ২১০ থেকে ২৮০ এবং চাষের কই ২৮০ থেকে ৩০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।
এদিকে ঈদের আগে চিনির ব্যবসায়ীরা ট্যারিফ কমিশনের সিদ্ধান্ত উপেক্ষা করে নতুন দাম ঘোষণা করে। বাজারে সে দামই কার্যকর রয়েছে। অর্থাৎ প্রতিকেজি বিক্রি হচ্ছে ১৪০ টাকার উপরে। যা নির্ধারিত দামের থেকে ২০ টাকা বেশি। তবে এ সপ্তাহে ব্যবসায়ীদের সঙ্গে দাম নিয়ে আলোচনায় বসার কথা রয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের।
এদিকে বাড়তি দামে চিনি বিক্রি করলে নির্দেশনা থাকা সত্ত্ব্বেও ভোক্তা অধিকারের কোনো তৎপরতা দেখা যায়নি। তবে রাজধানীর কিছু বাজারে কাঁচা মরিচে বাড়তি দাম নেয়ার অভিযোগে অনেককেই জরিমানা করেছে সংস্থাটি। চিনি বিক্রেতারা বলেন, ঈদের আগে সরবরাহকারীরা রশিদ দেয়নি কিন্তু এখন দিচ্ছে। তাই খুচরা বাজারে অভিযান পরিচালনা করলেও তাদের কোনো সমস্যা হবে না।
এছাড়াও ঈদপূর্ব দাম অব্যাহত রয়েছে পেঁয়াজের বাজারে। এদিন প্রতিকেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৮০ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ৫০ টাকা দরে। বাজারে এখনো চড়া সব ধরনের মসলার দাম। ঈদের পর আরেক দফা বেড়েছে আদা ও রসুনের দাম। কেজিতে প্রায় ২০ টাকা বেড়ে বড় রসুন বিক্রি হয়েছে ১৯০ টাকা এবং ৫০ থেকে ৭০ টাকা বেড়ে বার্মা আদা কেজি বিক্রি হয়েছে ৪০০ টাকায়।
বিক্রেতারা জানান ঈদের আগে ভিয়েতনাম, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া থেকে আদা আমদানি করা হলেও তা দ্রম্নত নষ্ট হয়ে যাওয়ায় বার্মা আদার কদর ও দাম দুই-ই বেড়েছে।
কাপ্তান বাজারে কথা হয় খুচরা বিক্রেতা কবির হোসেনের সাথে। তিনি বলেন, বর্ষায় সবজি চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সবজির ট্রাক সময়মতো ঢাকায় আসছে না। এসব কারণে হঠাৎ করে সবজির দাম বেড়ে গেছে। এভাবে আরও কয়েকদিন চলতে থাকলে সবজির দাম আগের বাড়তি দামের কাছে পৌঁছে যাবে।
অন্যদিকে পেঁয়াজের দামের ঝাঁঝ কমার তেমন কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বিক্রেতারা। ইতোমধ্যে খুচরা বাজারে নতুন পেঁয়াজের চালান আসলেও দাম কমছে না পেঁয়াজের।
কাপ্তান বাজারে কথা হয় ক্রেতা জালাল উদ্দিন বলেন, কিছুদিনের জন্য সবজির দাম কমেছিল ঠিকই। কিন্তু আবার দাম বেড়ে গেলো।
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের







