বাজারে প্রতিকেজি ব্রয়লার মুরগি ১৯০ থেকে ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫২ এএম, ৩১ ডিসেম্বর ২০২১ শুক্রবার
ফাইল ছবি
সপ্তাহের ব্যবধানে কেজিতে ২০ টাকা করে বেড়েছে ব্রয়লার মুরগির দাম। এছাড়া কিছু সবজির দাম কমেছে অবার কিছু বেড়েছে। তবে গত বছরের তুলনায় এবারের শীতে সব সবজির দাম বেড়েছে।
শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে রাজধানীর বেশ কিছু এলাকা ঘুরে এসব চিত্র উঠে এসেছে।
বাজারে প্রতিকেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকা। গত সপ্তাহে মুরগির কেজি ছিল ১৭৫ থেকে ১৮০ টাকা। এদিকে ১০ টাকা দাম বেড়ে সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৯০ টাকায়। গত সপ্তাহে সোনালি মুরগির কেজি ছিল ২৮০ টাকা। লেয়ার মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৩০ টাকা।
মুরগি বিক্রেতারা বলছেন, বাজারের মুরগির সরবরাহের কোন সমস্যা নেই। সিন্ডিকেটের কারণে বেড়েছে দাম। এছাড়া নতুন বছর উদযাপন উপলক্ষে মুরগির দাম বাড়তি।
এদিকে বাজারে প্রতিকেজি টমেটো বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকা, বরবটি ৮০ টাকা, শিম ৫০ থেকে ৬০ টাকা, (গোল) বেগুন ৫০ টাকা, (লম্বা) বেগুন ৫০ টাকা, করলা ৬০ টাকা, গাজর ৫০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, পটল ৫০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, লতি ৬০ টাকা, মুলা ৪০ থেকে ৫০ টাকা, কচুর লতি ৬০ টাকা ও পেঁপের কেজি ৪০ টাকা।
এছাড়া ফুল কপি প্রতি পিস ৪০ টাকা, পাতা কপি ৪০ টাকা, লাউ আকারভেদে ৭০ টাকায়, চাল কুমড়া ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে পুরান আলু বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা। নতুন আলু ২৫ থেকে ৩০ টাকা। পেঁয়াজ ৪০ থেকে ৫০ টাকা। চায়না রসুন ১৫০ টাকা। দেশি রসুন ৫০ থেকে ৬০ টাকা। দেশি আদার ৬০ থেকে ৬৫ টাকা। চায়না আদা বিক্রি হচ্ছে ১৪০ টাকা।
এছাড়া শুকনা মরিচ প্রতি কেজি ১৫০ থেকে ২৫০ টাকা, রসুন ৮০ থেকে ১৩০ টাকা, আদা ১৪০ টাকা। হলুদ ১৬০ থেকে ২২০ টাকা। দেশি ডাল ১১০ টাকা এবং ইন্ডিয়ান ডালে বিক্রি হচ্ছে ৯০ টাকায়।
বিক্রেতারা বলছেন, গত বছরের তুলনায় এবার যাতায়াত ভাড়া বেশির পাশাপাশি পর্যাপ্ত সরবরাহ না থাকায় সবজির দাম কিছুটা বেড়েছে। এছাড়া কিছুদিন আগে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিতে ফসল নষ্ট হওয়াতে দাম বেড়েছে।
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির










