বাজারে সরবরাহ থাকলেও নাগালের বাইরে ইলিশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৮ পিএম, ২৬ আগস্ট ২০২৬ বুধবার
সংগৃহীত ছবি
বর্ষার ভরা মৌসুমে বাজারে ইলিশের সরবরাহ থাকলেও চড়া দামের কারণে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে জাতীয় এই মাছ। রাজধানীর বিভিন্ন বাজারে ছোট-বড় বিভিন্ন আকারের ইলিশ পাওয়া যাচ্ছে। তবে আকার, ওজন ও মানভেদে কেজিপ্রতি দাম উঠছে প্রায় ৩ হাজার টাকা পর্যন্ত। ফলে বাজারে ইলিশ থাকলেও তা এখন মূলত ‘সামর্থ্যবান’ ক্রেতাদের মাছ হয়ে উঠেছে।
বুধবার (২৬ আগস্ট) রাজধানীর পূর্ব রামপুরার বউ বাজারে দেখা গেছে, আকার ও ওজনভেদে ইলিশ বিক্রি হচ্ছে ৬৫০ টাকা থেকে ২ হাজার ৮০০ টাকা কেজি দরে। ২০০ থেকে ৩০০ গ্রাম ওজনের ছোট ইলিশের দাম কেজিপ্রতি ৬৫০ থেকে ৮০০ টাকা। ৩৫০ থেকে ৪০০ গ্রাম ওজনের মাছ বিক্রি হচ্ছে প্রায় ১ হাজার ২০০ টাকা কেজি দরে।
এছাড়া ৫০০ থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশের দাম কেজিপ্রতি ১ হাজার ৭০০ টাকা। আর এক কেজি থেকে ১ কেজি ৩০০ গ্রাম ওজনের মাছ বিক্রি হচ্ছে প্রায় ২ হাজার ৮০০ টাকা কেজি দরে। বড় আকারের ইলিশের ক্ষেত্রে বাজারভেদে দাম আরও বেশি হতে পারে বলে জানিয়েছেন বিক্রেতারা।
এমন দামে ইলিশ কিনতে এসে হতাশ ক্রেতারা। বউ বাজারের ক্রেতা গিয়াসউদ্দিন বলেন, ছোট মাছের দাম তুলনামূলক কম, কিন্তু ভালো আকারের ইলিশ কিনতে গেলে অনেক টাকা লাগছে। আগে মৌসুমে ইলিশ কিনতাম। এবার দাম বেশি হওয়ায় শুধু দেখেই চলে যেতে হচ্ছে। এত দাম দিয়ে এক বেলার জন্য মাছ কেনার সুযোগ নেই।
মাছ বিক্রেতা সবুজ বলেন, বাজারে ইলিশের সরবরাহ আছে, তবে বড় আকারের মাছ তুলনামূলক কম আসছে। মোকাম থেকে বেশি দামে কিনতে হচ্ছে, তাই খুচরা বাজারেও দাম কমানো সম্ভব হচ্ছে না। ছোট ইলিশের দাম কিছুটা কম হলেও বড় মাছের চাহিদা বেশি। সরবরাহ আরও বাড়লে ইলিশের দাম কিছুটা কমতে পারে।
রাজধানীর অন্যান্য বাজারের চিত্রও প্রায় একই বলে জানা গেছে। কারওয়ান বাজার, মেরুল বাড্ডা, বনশ্রী, রামপুরা, সেগুনবাগিচা ও মগবাজারের বাজারগুলোতে ৭০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি ১ হাজার ৮৫০ থেকে ২ হাজার ২০০ টাকা, এক কেজি বা কাছাকাছি ওজনের মাছ ২ হাজার ২৫০ থেকে ২ হাজার ৫০০ টাকা এবং এক থেকে দেড় কেজি ওজনের ইলিশ ২ হাজার ৬০০ থেকে ৩ হাজার ১০০ টাকা পর্যন্ত বিক্রি হতে দেখা গেছে।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল







