ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ১১:৫৪:১৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

বাজিতপুরে নবজাতকের মৃতদেহ উদ্ধার

আপডেট: ০৬:১৫ এএম, ৩ আগস্ট ২০১৫ সোমবার

Kishoregonj_252702143 স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, কিশোরগঞ : কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলায় অজ্ঞাতপরিচয় এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কোণাপাড়া এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।   বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সাহা এ ঘটনার সত্যতা নিশ্চিত করে উইমেননিউজকে জানান, সকালে স্থানীয় লোকজন রাস্তার পাশে মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।  তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে, মায়ের গর্ভে পরিপূর্ণ সময়ের আগেই শিশুটির জন্ম হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ০৩.০৮.২০১৫