বাজেটে নারীদের জন্য বরাদ্দ বাড়াতে হবে: সেমিনারে বক্তারা
আপডেট: ১০:১৪ এএম, ২৪ এপ্রিল ২০১৫ শুক্রবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেনিনউজ২৪.কম, ঢাকা : একটি দেশের অর্থনীতি তখন ঊর্ধ্বগতিসম্পন্ন হয় যখন নারীর অবদান থাকে। এক্ষেত্রে শুধু নারীর অংশগ্রহণই নয়;তাদের গুণগত অংশগ্রহণও জরুরি। তাই বাজেটে নারীদের বরাদ্দ বাড়াতে হবে। উদ্যোক্তা হিসেবে নারীর অংশগ্রহণের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। নারীর ক্ষমতায়ন রাজনৈতিকভাবে হওয়া জরুরী।
বৃহস্পতিবার বিকালে সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত ‘২০১৫ পরবর্তী উন্নয়ন পরিকল্পনা ও জাতীয় বাজেট : জেন্ডার প্রেক্ষিত’ বিষয়ক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বিরুপাক্ষ পাল বলেন, বাজার অর্থনীতি নারীকে অনেক শক্তি দিয়েছে এবং ক্ষমতায়িত করেছে।
তিনি বলেন, বাজেটের যথার্থ মনিটরিং হয় কি না তা দেখতে হবে। সরকারকে নীতি ঠিক করতে হবে, জনগণই তার ভাগ্য পরিবর্তন করবে। নারীর ক্ষমতায়ন রাজনৈতিকভাবে হতে হবে। একটি দেশের অর্থনীতি যখন ঊর্ধ্বগতিসম্পন্ন হয় তখন নারীর অবদান থাকে; কিন্তু এই উন্নয়নের পর্যায়ে নারী সমাজের কল্যাণের প্রতি দৃষ্টি দেয়া প্রয়োজন। এক্ষেত্রে শুধু নারীর অংশগ্রহণই নয়; তাদের গুণগত অংশগ্রহণও জরুরি।
প্যানেল আলোচক হিসেবে বিআইডিএস-এর রিসার্চ ফেলো ড. আবুল বাশার এবং দৈনিক ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সাংবাদিক মুনিমা সুলতানা উপস্থিত ছিলেন।
তারা বলেন,উন্নয়নে দর্শন থাকে ও কৌশল থাকে এবং নারীর অর্থনৈতিক অবদান যেহেতু অধিকাংশ ক্ষেত্রেই বাজার কেন্দ্রিক নয়,কাজেই এর বাজারমূল্যও নেই। এই কারণে এখানে বিনিয়োগ করতে হবে রাষ্ট্রকে। বাজার অর্থনীতিতে নারীর যতটুকু অবদান সেগুলো তুলে ধরতে হবে এবং নারীর অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করতে হবে বলে উল্লেখ করা হয়। সেক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
বক্তারা আরো বলেন,বিশ্বব্যাংকের একটি গবেষণায় এটা বলা হয়েছে, ৬ শতাংশ জিডিপি প্রবৃদ্ধিতে যে বাংলাদেশ আটকে আছে তা বাড়াতে হলে চাকরি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়াতে হবে। প্রত্যেক নারী একজন উদ্যোক্তা,কাজেই উদ্যোক্তা হিসেবে নারীর অংশগ্রহণের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে এবং সুযোগ করে দিতে হবে।
সভায় অতিথি আলোচক ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্ম-সচিব মো. আজিজুল আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক শরমিন্দ নীলোর্মী। সভাপতিত্ব করেন মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের আন্দোলন সম্পাদক কাজী সুফিয়া আখতার।
২৪.০৪.২০১৫ - মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী
- তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
- বিদেশে নাগরিকত্ব রয়েছে যেসব বলিউড তারকার
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- `আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে`
- চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ আজ
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা











