বাজেট দেশ গড়ার অন্যতম সোপান : স্পিকার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৪২ পিএম, ১১ জুন ২০১৯ মঙ্গলবার
ছবি : জাতীয় সংসদ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের অনন্য উচ্চতায় পৌঁছে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেছেন, ‘বাজেট শুধু একটি আর্থিক বিবৃতি নয়, দেশ গড়া ও জনগণের জীবনমান উন্নয়নের অন্যতম সোপান।’
আজ মঙ্গলবার বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় আয়োজনে বাজেট অ্যানালাইসিস অ্যান্ড মনিটরিং ইউনিটের (বিএএমইউ) সহযোগিতায় সংসদ ভবনের উত্তর-পূর্ব ব্লকের তৃতীয় লেভেলে বাজেট হেল্প ডেস্ক আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় স্পিকার এসব কথা বলেন।
শিরীন শারমিন বলেন, ‘বাজেট হেল্প ডেস্ক নব-নির্বাচিত সংসদ সদস্যদের বাজেট বক্তৃতায় সহায়ক হবে। বাজেট বিষয়ে তথ্য সম্বলিত, গঠনমূলক ও প্রাণবন্ত আলোচনায় এই হেল্প ডেস্ক অগ্রণী ভূমিকা রাখবে।’
তিনি বলেন, ‘আজকের বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে একটি স্বল্পোন্নত দেশের কাতার থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের দিকে পা বাড়িয়েছে। এখন নিম্নমধ্যম আয়ের দেশ, ২০২১ সালে রূপকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে মধ্যম আয়ের দেশ হবে। ২০২৪ সালে পুরোপুরি উন্নয়নশীল দেশ এবং ২০৪১ সালের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে।’
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘আগামী ১৩ জুন ২০১৯-২০ অর্থবছরের বাজেট জাতীয় সংসদে উত্থাপন করা হবে। উত্থাপিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় বক্তব্য রাখবেন সংসদ সদস্যগণ। সংসদ সদস্যদের বাজেট বক্তৃতায় সহযোগিতা প্রদানের জন্য প্রতিবছরের ন্যায় এ বছরও বাজেট হেল্প ডেস্ক চালু করা হয়েছে।’
স্পিকার বলেন, ‘সংসদে বক্তৃতা প্রদানের পূর্বে সংসদ সদস্যবৃন্দ এ হেল্প ডেস্ক থেকে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করতে পারবেন। সংসদে তাদের বাজেট বিষয়ের গুরুত্বপূর্ণ আলোচনা দেশ ও জনগণের কল্যাণে ভূমিকা রাখবে।’
এ সময় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বক্তব্য দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ মাহবুব আরা বেগম গিনি, হুইপ সামশুল হক চৌধুরী এবং জাতীয় সংসদের সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমদ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- নগদে চাকরি , থাকছে না বয়সসীমা
- আম খেলে কি ওজন বাড়ে?
- হৃদযন্ত্র ভালো রাখতে বর্ষার ৫ ফল
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- আজও সারা দেশে বৃষ্টির আভাস, ৫ জেলায় ভূমিধসের উচ্চ ঝুঁকি
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন
- বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আম খেলে কি ওজন বাড়ে?











