বাড্ডায় নারীকে পিটিয়ে হত্যা: কারাগারে আরও ৩ আসামি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১২ পিএম, ২৭ জুলাই ২০১৯ শনিবার
ছবি: সংগৃহীত
রাজধানীর বাড্ডা প্রাইমারি স্কুলের সামনে ছেলেধরা সন্দেহে তসলিমা বেগম রেনু হত্যা মামলায় গ্রেফতারকৃত আরও তিন আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
শনিবার চারদিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র ম্ডল আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে যাওয়া আসামিরা হলেন- মো. শাহীন, মো. বাচ্চু মিয়া ও মো. বাপ্পি।
গত ২২ জুলাই এই তিন আসামির চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। মামলায় এ পর্যন্ত ১৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে রিমান্ড চলাকালীন গত ২৬ জুলাই রেনু হত্যার প্রধান অভিযুক্ত ইব্রাহিম ওরফে হৃদয় হোসেন মোল্লা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। একই দিন ছেলেধরা গুজব রটনাকারী রিয়া খাতুনও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
জবানবন্দি গ্রহণ শেষে আদালত দুই আসামিকেই কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ২৫ জুলাই রাজধানীর বাড্ডা থেকে রিয়া খাতুনকে গ্রেফতার করা হয়। আর গত ২৪ জুলাই ইব্রাহিম ওরফে হৃদয় হোসেন মোল্লার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
গত ২৫ জুলাই আসামি মো. সোহেল রানা, আসাদুল ইসলাম. মো. বিল্লাল, মো. রাজু ও মুরাদের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এ ছাড়া এ মামলায় গত ২৩ জুলাই আসামি মো. কামাল হোসেন ও আবুল কালাম আজাদের চারদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
আজ রোববার এই দুই আসামিকে রিমান্ড শেষে আদালতে হাজির করা হবে।এরও গত ২২ জুলাই মামলার অপর আসামি জাফর হোসেন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দি রেকর্ড শেষে তাকেও কারাগারে পাঠানো হয়।
প্রসঙ্গত, গত ২০ জুলাই সকালে উত্তর বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে তাসলিমা বেগম রেনু নিহত হন।
এ ঘটনায় রেনুর বোনের ছেলে নাসির উদ্দিন বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে রাজধানীর বাড্ডা থানায় হত্যা মামলাটি দায়ের করেন। নিহত রেনুর ১১ বছরের এক ছেলে ও চার বছরের এক মেয়ে রয়েছে।
-জেডসি
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম






