বাধা হয়নি দারিদ্র, আফজল-সাবিনার প্রেমকাহিনি এখন ভাইরাল
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৩ পিএম, ২৭ মে ২০২২ শুক্রবার
ফাইল ছবি
আফজল-সাবিনা। তাদের দেখা গেল দিল্লির একটি চায়ের দোকানে। এক গ্লাসে ভাগাভাগি করে চা খাচ্ছেন। লজ্জায় অবনত মাথা সাবিনার; তার দিকে তাকিয়ে মুচকি হাসি আফজলের। চা ভর্তি একটি গ্লাস দু’জন ধরে রেখেছেন। সম্প্রতি এ ছবিটি ভাইরাল হয়েছে। আর এই ছবিই তাদের ভালোবাসার কাহিনি তুলে ধরেছে। যে কাহিনি মন ছুঁয়েছে বহু মানুষের।
বাবা-মায়ের অমতে বিয়ে করেছিলেন তারা। একজনের বয়স ২১, অন্যজনের ১৯। ছোট থেকেই একে অপরকে ভালভাবে চিনতেন। কিন্তু তাদের প্রেম সফর শুরু হয়েছে ২০১৯ সালে। সাবিনার বাবা-মা চাইতেন না আফজলের সঙ্গে মেয়ে মেলামেশা করুক। আফজল দিনমজুরের কাজ করেন। দিনে ৩০০ টাকা আয়।
কিন্তু ওই যে কথায় আছে, প্রেম কোনও কিছুতে বাধা মানে না! আফজল-সাবিনাও একদিন সব বাঁধন ছিঁড়ে নিজেদের মতো বাঁচার রাস্তা খুঁজে নিলেন। পালিয়ে একটি পার্কে তারা বিয়ে সারেন। সেখানে কয়েকজন বন্ধু-বান্ধব হাজির ছিলেন।
আফজল-সাবিনা এখন একটি ঘর ভাড়া করে থাকেন সরাই কেলাতে। দু’জনের পছন্দের জিনিস চা। যখনই কোথাও চা খান, এক গ্লাসেই। আফজলের মতে, এতে নাকি ভালোবাসা বাড়ে, অন্তরের টান বাড়ে। তাই তারা এক থালাতেও ভাগাভাগি করে খান। সূত্র: আনন্দবাজার অনলাইন।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন


