বান্দরবানের ২ উপজেলায় ভ্রমণে নিষেধাজ্ঞা ফের বাড়ল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪৫ পিএম, ২০ নভেম্বর ২০২২ রবিবার
ফাইল ছবি
বান্দরবানের রোয়াংছড়ি ও রুমা উপজেলায় পর্যটকদের ভ্রমণে অষ্টম দফায় নিষেধাজ্ঞার সময় বৃদ্ধি করে আগামী ২৭ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে বান্দরবানের বর্তমানে অন্য পাঁচটি উপজেলা বান্দরবান থানচি, সদর, লামা, নাইক্ষ্যংছড়ি ও আলীকদম উপজেলায় কোনো নিষেধাজ্ঞা নেই।
রোববার (২০ নভেম্বর) রাতে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বান্দরবানের জেলা প্রশাসকের স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
জানা গেছে, গত ১০ অক্টোবর থেকে বান্দরবানের রোয়াংছড়ি, রুমা, আলীকদম ও থানচি উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকাগুলোতে যৌথবাহিনীর সন্ত্রাসবিরোধী সাঁড়াশি অভিযান শুরু হয়। এ সময় অভিযানে নিরাপত্তা বিবেচনায় পর্যটকদের ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা জারি করে স্থানীয় প্রশাসন।
বান্দরবানের রোয়াংছড়ি ও রুমা উপজেলায় প্রথমে গত ১৮ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা শুরু হয়। পরে গত ২৩ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত থানচি ও আলীকদম দুটি উপজেলায় পর্যটকদের ভ্রমণে আবার নিষেধাজ্ঞা আরোপ করে জেলা প্রশাসন। এরপর ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ভ্রমণে নিষেধাজ্ঞার সময় বাড়ানো হয়। গণবিজ্ঞপ্তি জারি করে ৪ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত বান্দরবানের ৪ উপজেলায় ভ্রমণে নিষেধাজ্ঞা বৃদ্ধি করা হয়। এ ছাড়া সর্বশেষ গত ৮ নভেম্বর বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে ৪ উপজেলা থেকে আলীকদম উপজেলাকে বাদ দিয়ে রুমা, রোয়াংছড়ি এবং থানচি উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা বৃদ্ধি করে ১২ নভেম্বর।
এরপর ১২ নভেম্বর আরেকটি গণবিজ্ঞপ্তি জারি করে ১৬ নভেম্বর পর্যন্ত রুমা, রোয়ংছড়ি এবং থানচি উপজেলায় নিষেধাজ্ঞা দেয় প্রশাসন। পরে ১৬ নভেম্বর ৭ম দফায় থানচি উপজেলার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে প্রশাসন এবং রুমা এবং রোয়াংছড়ি উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা বৃদ্ধি করেছিল ২০ নভেম্বর পর্যন্ত। আজ সময় বাড়িয়ে আরেকটি গণবিজ্ঞপ্তি জারি করে সাত দিনের জন্য আগামী ২৭ নভেম্বর পর্যন্ত রুমা এবং রোয়াংছড়ি উপজেলায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় প্রশাসন।
এ বিষয়ে ইয়াছমিন পারভীন তিবরীজি জানান, বান্দরবান জেলার দুর্গম এলাকাগুলো সন্ত্রাসবিরোধী যৌথবাহিনীর অভিযান চলমান রয়েছে। এই সকলস্থানে যাতে ভ্রমণে গিয়ে কোনো দেশি-বিদেশি পর্যটক কোনো সমস্যার সম্মুখীন না হয়, সেজন্য আগামী ২৭ নভেম্বর পর্যন্ত বান্দরবানের রোয়াংছড়ি ও রুমা উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে। তবে বান্দরবানের বর্তমানে অন্য পাঁচটি উপজেলা বান্দরবান থানচি, সদর, লামা, নাইক্ষ্যংছড়ি ও আলীকদম উপজেলায় কোনো নিষেধাজ্ঞা নেই। একইসঙ্গে এই উপজেলায় দেশি বিদেশি পর্যটকরা অনায়াসে ভ্রমণ করতে পারবে।
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু








