বান্দরবানের ৩ উপজেলায় ফের ভ্রমণে নিষেধাজ্ঞা বাড়ল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৯ এএম, ৫ ডিসেম্বর ২০২২ সোমবার
ছবি: সংগৃহীত
বান্দরবানের রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলায় দশম দফায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছেন স্থানীয় প্রশাসন।
সোমবার (৫ ডিসেম্বর) বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
জানা গেছে, গত ১০ অক্টোবর থেকে বান্দরবান জেলার থানচি, রুমা, রোয়াংছড়ি ও আলীকদম উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকাগুলোতে যৌথবাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযান শুরু হয়। এ সময় সাঁড়াশি অভিযানে নিরাপত্তা বিবেচনায় পর্যটকদের ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা জারি করে স্থানীয় প্রশাসন। প্রথমে গত ১৮ অক্টোবর থেকে বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলায় অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা শুরু হয়। পরে গত ২৩ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত আলীকদম ও থানচি দুটি উপজেলায় পর্যটকদের ভ্রমণে ফের নিষেধাজ্ঞা আরোপ করে। গত ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ভ্রমণে নিষেধাজ্ঞার সময় বাড়ানো হয়। এ ছাড়াও গণবিজ্ঞপ্তি জারি করে গত ৪ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত বান্দরবানের চার উপজেলায় ভ্রমণে নিষেধাজ্ঞা বৃদ্ধি করা হয়।
এদিকে গত ৮ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত বান্দরবান জেলার রুমা, রোয়াংছড়ি, থানচি এই ৩টি উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় প্রশাসন। পরে গত ১২ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত ষষ্ঠ দফায় রোয়াংছড়ি, থানচি ও রুমা উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা বৃদ্ধি করা হয়। এ ছাড়াও সপ্তম দফায় গত ১৬ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত রোয়াংছড়ি ও রুমা উপজেলায় নিষেধাজ্ঞা বৃদ্ধি করা হয়। পরে অষ্টম দফায় (২০ নভেম্বর) ফের গণবিজ্ঞপ্তির মাধ্যমে বান্দরবানের রোয়াংছড়ি ও রুমা উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা গত ২৭ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করে গণবিজ্ঞপ্তি জারি করে জেলা প্রশাসন। পরে নবম দফায় গত ২৭ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত রোয়াংছড়ি ও রুমা উপজেলায় সব দেশি-বিদেশি পর্যটকের ভ্রমণে নিষেধাজ্ঞা বৃদ্ধি করা হয়।
সর্বশেষ গত ৩ ডিসেম্বর সন্ধ্যায় ফের গণবিজ্ঞপ্তি জারি করে ১১ ডিসেম্বর পর্যন্ত বান্দরবানের রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞার সময় বৃদ্ধি করে স্থানীয় প্রশাসন।
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল










