বান্ধবীকে ডেকে নিয়ে ৩ জন মিলে ধর্ষণ, গ্রেপ্তার ২
ইউএনবি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:১০ পিএম, ১৬ অক্টোবর ২০২০ শুক্রবার
বান্ধবীকে ডেকে নিয়ে ৩ জন মিলে ধর্ষণ, গ্রেপ্তার ২
গাজীপুরে এক কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আনন্দ ও রানা নামে দুজন গ্রেপ্তার হলেও মূল আসামি নাঈম এখনো পলাতক রয়েছে।
ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানায়, গতকাল বৃহস্পতিবার বিকালে এইচএসসি পড়ুয়া শিক্ষার্থীকে তার এক বন্ধু নাঈম জয়দেবপুরের বাসা থেকে ফোন করে ডেকে নেয়। বাসা থেকে বের হওয়ার পর তাকে একটি অটোরিকশায় প্রায় তিন কিলোমিটার দূরে শিমুলতলী এলাকায় নিয়ে যায়। ঘটনাস্থলে গিয়ে নাঈমসহ তিনজনকে দেখতে পায় ভুক্তভোগী। সেখানে জঙ্গলের পাশে একটি পরিত্যাক্ত ঘরে নিয়ে জোর করে তিনজনে মিলে দল বেঁধে ধর্ষণ করে। ধর্ষণে বাধা দিলে তাকে শারীরিকভাবেও জখম করা হয়।
পরে ধর্ষণকারীরা ছাত্রীটিকে নানা ধরনের হুমকি দিয়ে অটো স্ট্যান্ডে রেখে দ্রুত পালিয়ে যায়। এ সময় ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বজনদের কাছে তুলে দেয়।
গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে পরীক্ষার জন্য তাকে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
জেলা শহরের একটি বেসরকারি কলেজে পড়ুয়া ভুক্তভোগীর সাথে ধর্ষণকারীদের মূল হোতা নাঈমের পরিচয় হয় একই সাথে লেখা পড়ার সুবাদে।
জিএমপি'র ডিসি (ডিবি) জাকির হাসান জানান, এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার অভিযুক্ত আসামিদের মধ্যে আনন্দ ও রানাকে সদর থানা ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে গাজীপুর ও ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে। প্রধান আসামি নাঈমকে গ্রেপ্তারের জোর তৎপরতা চলছে।
- শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- রোনালদোকে এড়ানো যায়, অস্বীকার করা যায় না
- ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
- দেশের ১৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ফিলিস্তিনি শিশু নিহত
- মেসির জন্মদিন আজ, কোটি ভক্তের শুভেচ্ছা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: রোনালদোর ফেরার বার্তা
- পাকিস্তানে মাহরাং বেলুচের যাবজ্জীবন, রায় নিয়ে ক্ষোভ
- ডব্লিউইএফ সেশনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ডেঙ্গুতে ২ জনের প্রাণ গেল, হাসপাতালে ১৫৭ জন
- ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
- রোনালদোকে এড়ানো যায়, অস্বীকার করা যায় না
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- ২৮ জুন ফের শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান




