বারান্দায়ও ঠাঁই হল না হ্যারি-মেগানের
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৫ পিএম, ৪ জুন ২০২২ শনিবার
ফাইল ছবি
হঠাৎ শোনা গিয়েছিল বাকিংহামের বারান্দায় বৃহস্পতিবার রানি দ্বিতীয় এলিজাবেথ যখন এসে দাঁড়াবেন, তখন সেখানে উপস্থিত থাকবেন রানির ছোট নাতি হ্যারি ও তার স্ত্রী মেগানও।
জল্পনা ছড়িয়েছিল, রানির শাসনকালের ৭০ বছর পূর্তি-উদ্যাপনে এ বার কি বরফ গলবে দাদি-নাতির সম্পর্কে? কিন্তু বাস্তবে তা হল কই!
শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে রানির প্ল্যাটিনাম জুবিলি অনুষ্ঠান। আজ প্রথম দিনের অনুষ্ঠানের মুখ্য আকর্ষণ ছিল রয়্যাল এয়ার ফোর্সের ফ্লাইপাস্ট। যা দেখতে রানির সঙ্গে বাকিংহামের বারান্দায় এসে দাঁড়িয়েছিলেন তার ছেলে যুবরাজ চার্লস, তার বর্তমান স্ত্রী ক্যামিলা, চার্লসের বড় ছেলে উইলিয়াম, তার স্ত্রী ক্যাথরিন ও তাদের তিন সন্তান।
কিন্তু গুঞ্জন থাকলেও আজ বারান্দায় দেখা গেল না চার্লসের ছোট ছেলে হ্যারি, তার স্ত্রী মেগান বা তাদের ছেলেমেয়েকে। আগে থেকেই শোনা যাচ্ছিল, রাজপরিবারের থেকে অনেকটাই দূরে চলে যাওয়া হ্যারি-মেগানের সঙ্গে বিশেষ ঘনিষ্ঠতা দেখাতে চান না রানি। দেখা গেল, উদ্যাপনের বিশেষ মুহূর্তে ছোট নাতি ও নাতবৌয়ের সঙ্গে দূরত্ব ঘোচলেন না রানি দ্বিতীয় এলিজাবেথ।
গত কয়েক বছর ধরে রানির সরকারি বাসভবন উইনসর প্রাসাদ। কিন্তু প্ল্যাটিনাম জুবিলির উদ্যাপন উপলক্ষে রানি এখন বাকিংহাম প্রাসাদে। আজ রানিকে এবং রয়্যাল এয়ার ফোর্সের ফ্লাইপাস্ট দেখার জন্য সকাল থেকেই বাকিংহামের সামনে বিপুল ভিড় জমেছিল। অনেকেরই হাতে জাতীয় পতাকা।
রানি বারান্দায় এসে দাঁড়াতেই সমবেত জনতা হর্ষধ্বনি করে ওঠে। নীল কোট, রংমেলানো নীল টুপি এবং মুক্তোর মালায় উজ্জ্বল রানিকে দেখে আজ বোঝাই যাচ্ছিল না, নানা শারীরিক সমস্যায় কাবু ৯৬ বছর বয়সি এলিজাবেথ। তবে হাতে একটি লাঠি ছিল তার। বেশ কিছু ক্ষণ বারান্দায় দাঁড়িয়ে রয়্যাল এয়ার ফোর্সের ‘রেড অ্যারো’ বাহিনীর নানা প্রদর্শনী দেখেন তিনি। কথা বলেন নাতি উইলিয়ামের সব থেকে ছোট ছেলে লুইয়ের সঙ্গেও। মেগান-হ্যারি কাছেই প্রাসাদের একটি জানলা থেকে বিমান বাহিনীর মহড়া দেখেছেন।
বাকিংহাম প্যালেসের তরফে জানানো হয়েছে, ছোট ছেলে করোনা আক্রান্ত হওয়ায় শনিবার সেন্ট পলস ক্যাথিড্রালের অনুষ্ঠানে রানি থাকতে পারবেন না। এমনকি থ্যাঙ্কস গিভিং অনুষ্ঠানেও থাকবেন না রানি।
শনিবার মেগান-হ্যারির মেয়ে লিলিবেটের প্রথম জন্মদিন। রানির অনুমতি না-নিয়েই তার নামে মেয়ের নাম রাখার জন্য প্রথমেই বিতর্কে জড়িয়েছিলেন হ্যারিরা (রানিকে লিলিবেট নামে ডাকতেন তাঁর ঠাকুর্দা সম্রাট পঞ্চম জর্জ)। এ বার প্রপৌত্রীর প্রথম জন্মদিনে হ্যারি-মেগানের সঙ্গে রানি সময় কাটান কি না, সেই প্রশ্নই এখন ঘুরছে সকলের মুখে।
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- এলয় রুমের দেয়ালে থামল ইকুয়েডর, স্বপ্ন দেখছে কুরাসাও
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক










