বাল্যবিয়ে নির্মূলে প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন হবে : চুমকি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৩:২০ পিএম, ৪ আগস্ট ২০১৮ শনিবার
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, বাল্যবিয়ে নির্মূলে সরকারের যে আন্তর্জাতিক অঙ্গীকার রয়েছে তা ঘোষিত সময়ের আগেই অর্জিত হবে। সরকার লক্ষ্য বাস্তবায়নে সর্বাত্বক চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতমধ্যে একটি জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং ইউনিসেফ বাংলাদেশের যৌথ আয়োজনে বাল্যবিবাহ নিরোধকল্পে জাতীয় কর্মপরিকল্পনা ঘোষণার সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেহের আফরোজ চুমকি বলেন, জাতীয় কর্মপরিকল্পনায় স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। কর্মপরিকল্পনায় বাল্যবিয়ের কারণসমূহ চিহ্নিত হয়েছে এবং তা নির্মূলে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কর্মপরিকল্পনা বাস্তবায়নে মন্ত্রণালয় সরকারের সকল সংস্থার সাথে সমন্বয় করবে। জন্ম নিবন্ধন নিশ্চিত, কিশোরীদের জন্য বিশেষ স্টাইপেন, কিশোর-কিশোরীদের সচেতন করা, দারিদ্রতা দূর করা এবং নিরাপত্তা নিশ্চিত করাসহ নানামুখী পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার এলিসন ব্ল্যাক, ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি এডওয়ার্ড বেগবেদার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোয়াজ্জেম হোসেন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডাইরেক্টর ওরলা মার্ফি।
সভাপতির বক্তব্যে সচিব নাছিমা বেগম বলেন, দারিদ্রতা, অশিক্ষা ও নিরাপত্তাহীনতা বাল্যবিয়ের অন্যতম কারণ। সরকার বিষয়গুলো নিয়ে কাজ করছে। আশা করছি আগামী দুই বছরের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি পাওয়া যাবে।
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
- রোদ ঝলমলে ঢাকার আকাশ, গরম বাড়বে কি
- ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বই
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ









