ঢাকা, শুক্রবার ০৫, জুন ২০২৬ ১৮:৪১:৪০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

বাসনা

সপ্তবর্ণা সোমা | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৩৩ এএম, ১০ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

আপনার সুরভভার আমাতে করে বিলীন
আমি নই কোনো অসাধারণ 
আমার তরেতে কাহারো নাই কোনো ঋণ।
আমি অভিশপ্ত বাসনার কাছে জিম্মি
আমি লোভের বশে বন্দিনী, 
রিপুর দুষে-দুষ্ট, পাপেরে দাম দিয়ে কিনি!
আমি অমৃত ফেলে বিষ ভক্ষণে আগুয়ান হই মিছে,
আমি সহসা দেখি আলোরে আঁধার! 
ঊর্ধ্ব হতে নিচে।
আমি শক্ত হাতে, ব্যর্থ ছুরি ঘাতে,
প্রাণ-পণে ছুটি, তারুণ্য দীপ্তি নাশে
আমায় দেখে, বিড়ম্বনাও হাসে।
আমি আপনারে লয়ে বাঁধিতে চাই সুর
বীণার তারে মরিচিকা পরে
গায়বে সুরে নিগূঢ়! 
কিঞ্চিৎ যদি সুরভার তব, ঢালিয়া লইতে আজ্ঞা হোন
চির মুক্তির-উল্লাসে, সকল বাসনা আমার সুর তুলিবে গুনগুন!