বাসে উঠতে পারাই প্রথম দিনের বড় চ্যালেঞ্জ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০২ পিএম, ৩১ মার্চ ২০২১ বুধবার
ছবি: সংগৃহীত
করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে সরকারকে নানা ক্ষেত্রে বিধি-নিষেধ আরোপ করতে হয়েছে। ২৯ মার্চ এ সংক্রান্ত জারি করা ১৮ দফা নির্দেশনার মধ্যে একটি ছিল গণপরিবহন চলবে অর্ধেক যাত্রী নিয়ে। আর তার জন্য যাত্রীদের দিতে হবে ৬০ শতাংশ বেশি ভাড়া।
আজ বুধবার (৩১ মার্চ) সকাল থেকে দুই সপ্তাহের জন্য কার্যকর হয়েছে নতুন এই নিয়ম।
রাজধানীর মোহাম্মদপুর, আসাদগেট, জিগাতলা, ধানমন্ডি, কলাবাগান, সায়েন্স ল্যাবরেটরি, নীলক্ষেত, আজিমপুর, চানখারপুলসহ আশপাশের এলাকা ঘুরে বাসগুলোকে নির্দেশনা মেনে অর্ধেক যাত্রী নিয়েই চলতে দেখা যায়। তবে এর সঙ্গে যুক্ত হয়েছে বাস না পাওয়ার বিড়ম্বনা। বিশেষ করে সকালের দিকে অফিসমুখী মানুষকে পড়তে হয়েছে এ বিড়ম্বনায়। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও বাসে উঠতে পারেননি অনেকে।
ধানমন্ডি ৩২ নম্বরে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা হাসিনা বেগম নামে একজন বলেন, বাস আসা মাত্রই সবাই হুড়োহুড়ি করে একটি বা দুইটি ফাঁকা সিটে উঠে যাচ্ছে। কিন্তু আমরা অনেক নারী চাকরিজীবী অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকেও কোনো গাড়িতে উঠতে পারছি না।
আরেক যাত্রী শরিফ হাওলাদার বলেন, আজ প্রথম দিন হওয়াতে খুব ঝামেলার সৃষ্টি হয়েছে। এমন সংকট তৈরি হবে তা হয়তো অনেকেই ভাবতে পারেননি। দুই একদিন পর এই অবস্থা ঠিক হয়ে যাবে।
আবার যাত্রীদের কাছ থেকেও বাড়তি ভাড়া আদায়ে অনেক ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে হচ্ছে পরিবহন শ্রমিকদের। বিকাশ পরিবহনের কন্ডাক্টর পারভেজ হোসেন বলেন, অনেক যাত্রীই অতিরিক্ত ভাড়া দিতে চাচ্ছেন না। আমাদের এখানে কী করার আছে? সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করছি। একদিকে যাত্রীরা বাড়তি ভাড়া দিতে চাচ্ছেন না, অন্যদিকে আমরা অতিরিক্ত যাত্রী পরিবহন করলে পুলিশের কাছে জরিমানা গুনতে হচ্ছে। আজকে প্রথম দিন তো তাই এরকম হচ্ছে। আশা করছি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে।
একই ধরনের অভিযোগ ঠিকানা পরিবহনের কন্ডাক্টর শামসুল ইসলামেরও। তিনি বলেন, বাড়তি ভাড়া আদায় করতে গিয়েই বিড়ম্বনার সৃষ্টি হচ্ছে। কোনো কোনো যাত্রী বলছেন বাড়তি ভাড়া দেব না, তুমি অতিরিক্ত যাত্রী উঠাও। আর অন্যদিকে বাড়তি যাত্রী পরিবহন করলে আমাদের জরিমানার ভয় থাকছে।
আজিমপুরে দায়িত্বপালনরত ডিএমপির ট্রাফিক সার্জেন্ট মোহাম্মদ আলী বলেন, গণপরিবহনগুলোর যাত্রী সংখ্যার দিকে আমরা নজর রাখছি। বাড়তি ভাড়া নিয়ে বিড়ম্বনার কোনো অভিযোগ আমরা এখনও পাইনি।
করোনা সংক্রমণের প্রথম দফায় গত বছর ৩১ মে থেকেও গণপরিবহনে অর্ধেক আসন খালি রাখার নির্দেশ দেওয়ার পরে ৬০ ভাগ ভাড়া বাড়িয়েছিল সরকার। পরে সেপ্টেম্বর থেকে আবার স্বাভাবিক যাত্রী পরিবহন শুরু হয়েছিল দেশে।
চলতি বছরে জানুয়ারির শেষের দিকে এসে দেশে করোনা সংক্রমণ ও মৃত্যু দুটিই কমে আসে। কিন্তু মার্চের প্রথম সপ্তাহের পর থেকে লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করে সংক্রমণ। এ অবস্থায় প্রাণঘাতী এ ভাইরাসের বিস্তার ঠেকাতে নতুন করে পদক্ষেপ নিতে হচ্ছে সরকারকে।
-জেডসি
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা








