ঢাকা, মঙ্গলবার ২৭, অক্টোবর ২০২৬ ১১:৩৮:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭ চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে নারীসহ নিহত ৫ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

বাস খাদে পড়ে এক নারীসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৫ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ সদর উপজেলায় বাস খাদে পড়ে এক নারীসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১০ জন।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের খেলনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোপালগঞ্জের সুলতানশাই গ্রামের আবদুল মাজেদ মোল্লার ছেলে বেসিক ব্যাংকের কর্মকর্তা নুরুল ইসলাম ও কোটালীপাড়ার মোমেনা বেগম (২৬)।

সদর থানার ওসি মনিরুল ইসলাম জানান, যাত্রীবাহী বাসটি গোপালগঞ্জ থেকে কোটালীপাড়া যাচ্ছিল। সকালে সদর উপজেলার খেলনা নামক স্থানে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং আহত হন কমপক্ষে ১০ জন। তাদের সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।

-জেডসি