বাড়তি দামেই বিক্রি হচ্ছে চিনি ও তেল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩২ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২২ রবিবার
ছবি: সংগৃহীত
সরকার নির্ধারণ করে দিলেও আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে চিনি ও তেল। আজ রোববার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর খুচরা বাজারে প্রতিকেজি খোলা চিনি বিক্রি হচ্ছে ৯০ টাকায়। আর প্যাকেটজাত চিনির দাম ১০০ থেকে ১০৫ টাকা। এদিকে, বাজারে প্রতি লিটার খোলা পাম অয়েল বিক্রি হচ্ছে ১৩৮ থেকে ১৪০ টাকায়।
অথচ গত বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রতিকেজি প্যাকেটজাত চিনি সর্বোচ্চ ৮৯ টাকা, খোলা চিনি ৮৪ টাকা এবং পাম অয়েলের লিটার ১৩৩ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছিল। যা আজ থেকে কার্যকর হওয়ার কথা। কিন্তু বিষয়টি না মেনে বাজারে পুরনো বাড়তি দামেই চিনি ও তেল বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীরা বলছেন, দাম কমার পরিবর্তে উল্টো চিনির দাম বস্তাপ্রতি ১০০ টাকা বেড়েছে। ৪২০০ টাকার চিনির বস্তা আজ কিনতে হয়েছে ৪ হাজার ৩০০ টাকায়। প্রতিকেজি চিনির কেনা দাম পড়ছে ৮৬ টাকা। তার সঙ্গে রয়েছে যাতায়াত খরচ।
তারা বলছেন, বিভিন্ন সংবাদমাধ্যমে শুনেছি (দেখেছি) চিনি আর তেলের দাম আজ থেকে কমানো হয়েছে। সরকার নির্ধারিত নতুন দামে তেল-চিনি আজ থেকে পাইকারি বাজারে আসতে শুরু করবে। তবে এগুলো আমাদের কাছে (খুচরা বাজার) আসতে ৭ থেকে ১০ দিন সময় লাগবে।
এদিকে পুরনো বাড়তি দামে তেল-চিনি বিক্রির বিষয়টি স্বীকার করেছে সরকারি বাজার মনিটরিং প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। প্রতিষ্ঠানটির সর্বশেষ তথ্য মতে, রাজধানীতে প্রতিকেজি চিনি বিক্রি হচ্ছে ৯০-৯৫ টাকা।
তেলের মধ্যে খোলা সয়াবিনের কেজি বিক্রি হচ্ছে ১৭২ থেকে ১৭৫ টাকায়। এক লিটারের বোতলজাত তেল বিক্রি হচ্ছে ১৮৫ টাকা থেকে ১৯২ টাকা কেজিতে। ৫ লিটারের তেল বিক্রি হয়েছে ৯২০ থেকে ৯৪৫ টাকায়। আর খোলা পাম অয়েল বিক্রি হচ্ছে ১২৬ থেকে ১৩৫ টাকা। আর সুপার পাম অয়েল বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৪৫ টাকা লিটার।
হিজবুল্লাহ স্টোরের মালিক মো. নুরুল হুদা বলেন, খুচরা খোলা চিনি বিক্রি করছি ৯০ টাকা কেজি। তবে যদি পাইকারি ৫-১০ কেজি নেন, তাদের কাছে ৮৮ টাকা কেজি বিক্রি করছি।
তিনি বলেন, শুনেছি আজ থেকে সরকার চিনির কেজি ৮৪ টাকা নির্ধারণ করেছে। কিন্তু আজকে আমার কেনাই পড়েছে ৮৬ টাকা দরে। গতকালের চেয়ে বস্তার দাম বেড়েছে ১০০ টাকা। ৪ হাজার ২০০ টাকা বস্তা ৪ হাজার ৩০০ টাকায় কেনা পড়েছে। তার সঙ্গে যাতায়াত খরচ সবমিলে সাড়ে ৮৬ টাকা কেজি দামই পড়েছে। এক থেকে দুই টাকা লাভে বিক্রি করছি।
তিনি আরও বলেন, পাম অয়েল কেজি বিক্রি করছি ১৩৮ থেকে ৪০ টাকা। তবে পাইকারি ১৩৫ টাকা কেজি। সপ্তাহ দুয়েক আগেও পাম অয়েলের দাম কমেছিল। এখনো সেই দামে বিক্রি করছি।
সরকার ১৩৩ টাকা করে নির্ধারণ করে দিয়েছে তারপরও কেন বাড়তি দামে বিক্রি করছেন প্রশ্নের জবাবে তিনি বলেন, ড্রাম (১৮৬ কেজি বা ২০৪ লিটার) আজকে আমাদের কেনা পেড়েছে ৩১ হাজার টাকায়। তাই বেশি দামে কেনায় একটু বাড়তি দামেই বিক্রি করতে হচ্ছে।
তবে পাম অয়েলের দাম গত দুই-তিন সপ্তাহে কেজি প্রতি ৪০ টাকা কমেছে। ১৮০ টাকার কেজি পাম অয়েল এখন ১৪০ টাকা বিক্রি করছেন বলে জানান তিনি।
এ ব্যবসায়ী আরও বলেন, পাম অয়েলের পাশাপাশি বোতলজাত সয়াবিন বিক্রি করছি ১৯০ থেকে ১৯২ টাকা। দুই লিটার সয়াবিন তেল বিক্রি করছি ৩৮৪ টাকা। আর ৫ লিটার তেল বিক্রি করছি ৯৪৫ টাকায়।
রামপুরা বাজারে বরিশাল স্টোরের মালিক রুহুল আমিন বলেন, চিনি কেজি ৯০ টাকা। বোতলজাত আধা লিটার তেল ৯২ টাকা এবং এক লিটার তেল বিক্রি করছি ১৯২ টাকায়।
তিনি বলেন, সরকার চিনি ও তেলের দাম কমালেও আমরা কম দামে কিনতে পারিনি। আমরা না পেলে জনগণ কীভাবে পাবে। সরকার দাম কমানোর ঘোষণা দিয়েছে কিন্তু ব্যবসায়ীরা তো কম দামে মাল ছাড়ছে না। নতুন দামের চিনি ও তেল আসতে আসতে আবারও দাম বাড়িয়ে দেবে ব্যবসায়ীরা।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় ঘোষণা করে যে, রোববার থেকে প্রতি কেজি প্যাকেটজাত চিনি সর্বোচ্চ ৮৯ টাকা, খোলা চিনি ৮৪ টাকা এবং পাম তেলের লিটার ১৩৩ টাকায় বিক্রি হবে।
বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সুপারিশ অনুযায়ী পাম তেল ও চিনির দাম নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। মিলগেট, পরিবেশক ও খুচরা পর্যায়ের জন্য আলাদা দাম ঠিক করে দেওয়া হয়েছে।
নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার পাম সুপার খোলা তেল মিলগেট থেকে ১২৮ টাকায় কিনে পরিবেশকরা ১৩০ টাকায় বিক্রি করবেন। আর খুচরা পর্যায়ে তা বিক্রি হবে ১৩৩ টাকায়।
প্রতি কেজি খোলা চিনি মিলগেটে ৭৯ টাকায় কিনে পরিবেশক পর্যায়ে ৮১ টাকা এবং খুচরা বিক্রি হবে ৮৪ টাকা। আর প্যাকেটজাত চিনি মিলগেটে ৮২ টাকায় কিনে পরিবেশকরা বিক্রি করবে ৮৪ টাকা। ভোক্তাদের কাছে চিনি বিক্রি হবে ৮৯ টাকায়।
এতদিন খুচরা পর্যায়ে প্রতি লিটার পাম সুপার খোলা তেল ১৪৫ টাকা ও খোলা চিনির দাম ছিল ৯০ টাকা। সে হিসাবে পাম তেলের দাম কমেছে ১২ টাকা আর চিনিতে দাম কমলো ৬ টাকা।
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- কোন দেশে কবে ঈদ
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক







