বাড়লো ডলারের দাম, আবারও কমলো টাকার মান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৩ পিএম, ৬ জুন ২০২২ সোমবার
ফাইল ছবি
আবারও বাড়ানো হয়েছে মার্কিন ডলারের দাম। প্রতি মার্কিন ডলারের দাম ৯১ টাকা ৫০ পয়সা নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক, যা আগে ছিল ৮৯ টাকা ৯০ পয়সা। ফলে সোমবার এক দিনেই ডলারের বিপরীতে টাকার মান কমলো ১ টাকা ৬০ পয়সা।
আজ আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলারে কিনতে খরচ করতে হচ্ছে ৯১ টাকা ৫০ পয়সা। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক আজ থেকে সরকারি আমদানি বিল মেটাতে এ দরে ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করবে। নিয়ম অনুযায়ী এটিই ডলারের আনুষ্ঠানিক দর। এক দিন আগেও এক ডলার বিক্রি হয়েছে ৮৯ টাকা ৯০ পয়সা দরে। আর গত ৩১ মে ছিল ৮৯ টাকা।
ব্যাংকগুলো নগদ ডলার বিক্রি করছে এর চেয়ে পাঁচ থেকে ছয় টাকা বেশি দরে। ব্যাংকের বাইরে খোলাবাজার বা কার্ব মার্কেটে ডলার বিক্রি করছে ৯৭ থেকে ৯৮ টাকায়। এদিকে বাজার পরিস্থিতি বিবেচনা করেই ডলারের দাম নির্ধারণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম।
তিনি গণমাধ্যমকে বলেন, কেন্দ্রীয় ব্যাংক বাফেদা (বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন) এবং এবিবি (অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ ) মনে করছে এ রেটের নিচে ডলারের দাম দিলে প্রবাসী আয় কম আসছে। তাই বাজার পরিস্থিতি বিবেচনা করেই দাম ঠিক করা হয়েছে।
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল