বাড়ির মানুষের জন্য এবারও কোরবানি দিলেন মিম
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৭ এএম, ১০ জুলাই ২০২২ রবিবার
ফাইল ছবি
মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা। এই ঈদে ইসলামের বিধান অনুসারে মুসলমানরা পশু কোরবানি দেন। ত্যাগের মহিমা ও আনন্দের এই উৎসবের রেশ ছড়িয়ে যায় সবার মনেই।
ঈদুল আজহার উৎসবে সামিল হন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমও। গত দুই বছর ধরে তিনি বাড়িতে কোরবানি দিচ্ছেন। মূলত তার বাড়িতে যারা বিভিন্ন কাজ করেন, সহযোগিতা করেন, তাদের জন্যই মিমের এই উদ্যোগ।
এবারও কোরবানি দিলেন মিম। গত দু’বছরের মত এবারও তিনি একটি ছাগল ক্রয় করেছেন। সেটাই জবাই করা হয়েছে। এর আগে শনিবার (৯ জুলাই) নিজের ফেসবুক পেজে কোরবানির জন্য কেনা ছাগলের ছবি পোস্ট করে আনন্দের সংবাদটি ভক্তদের সঙ্গে শেয়ার করে নেন তিনি।
মিম বলেছেন, ‘নিজের ছবি মুক্তির সময় যেমন আনন্দ লাগে, নিজের দেশে বছরের দুই ঈদেও ঈদের আয়োজন করতে ভালো লাগে। ছোট বেলা থেকে বান্ধবীদের নতুন কাপড় কেনা দেখে নিজেও ঈদে কাপড় কিনতাম। নতুন কাপড় ঈদের আগে কাউকে দেখাতাম না। ঈদ আসবে ঈদের আয়োজন হবে না, তা কী করে হয়।’
মিম আরও বলেন, ‘ঈদের সেই আয়োজনটা করতে এখনও ভালো লাগে। বলা যায় অভ্যাস। আমার পরিবারে যারা আমার কাজে সহায়তা করেন, আমার জন্য কষ্ট করেন, তাদের জন্য এবারও থাকছে ঈদের আয়োজন। ঈদের প্রস্তুতি সম্পন্ন। একসঙ্গে কাল ঈদ উদযাপন করব পশু কোরবানির মাধ্যমে। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার পরাণে। সবাইকে ঈদ মোবারক!’
জানা গেছে, মিমের বাড়িতে তিনজন সহযোগী রয়েছে। দু’জন গৃহকর্মী, আর একজন গাড়িচালক। তারা দীর্ঘ ১১ বছর ধরে মিমের বাড়িতে কাজ করছেন। তাই তাদের প্রতি মিমের বিশেষ ভালোবাসা রয়েছে।
এদিকে মিমের এমন অসাধারণ উদ্যোগে মুগ্ধ তার ভক্তরা। অন্য ধর্ম এবং বাড়ির সহযোগীদের প্রতি তার এই মমতাবোধ সবার প্রশংসা পাচ্ছে। তার পোস্টে এ পর্যন্ত প্রায় ১ লাখ ৮০ হাজার রিঅ্যাকশন পড়েছে। রয়েছে সাড়ে ৯ হাজারের বেশি মন্তব্য।
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম











