বাড়ি থেকে পোকামাকড় তাড়াবে যেসব গাছ
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫০ পিএম, ৩ অক্টোবর ২০২০ শনিবার
বাড়ি থেকে পোকামাকড় তাড়াবে যেসব গাছ
শীত, গরম কিংবা বর্ষাকাল, পোকামাকড়ের কারণে সবাইকেই বেশ ভুগতে হয়। মশার কারণে জ্বর, আর বিভিন্ন পোকামাকড়ের কারণে বিভিন্ন ধরনের রোগ দেখা দেয়। অনেক চেষ্টা করেও বাড়ি থেকে কিছুতেই পোকামাকড়ের উপদ্রব কমাতে পারছেন না? তাহলে জেনে নিন, বাড়িতে কোন কোন গাছ রোপন করলে পোকামাকড় আসে না।
গাঁদা ফুলের গাছ : আমরা বাড়িতে গাঁদা ফুলের গাছ রোপন করে থাকি, ফুল দিয়ে ঘর সাজাই। পুজার কাজেও এই ফুল ব্যবহার করি। কিন্তু আপনার যদি মনে হয় যে, গাঁদা ফুল শুধুমাত্র সৌন্দর্যের কারণেই ব্যবহার করা হয়, তাহলে ভুল ভাবছেন। গাঁদা ফুল গাছের উপকারিতা অনেক। এই গাছে এমন কিছু উপাদান থাকে, যার ফলে এই গাছের কাছে মশা এবং অন্য পোকামাকড় আসতে পারে না। তাহলে বাড়ি থেকে মশা এবং অন্য পোকামাকড় দূর করতে অবশ্যই গাঁদা গাছ লাগান।
পুদিনা পাতা : খাবারে নিশ্চয় কখনো কখনো পুদিনা পাতা ব্যবহার করে থাকেন? কিন্তু খাবারের বাইরেও এর আরও অনেক গুণাগুণ রয়েছে। পুদিনা পাতার গন্ধ মশা দূর করতে সাহায্য করে।
ধনে পাতা : এই গাছ বাড়িতে লাগালে গুবরে পোকার উপদ্রব থেকে রক্ষা পাবেন সহজেই।
ল্যাভেন্ডার : ল্যাভেন্ডারের সুমিষ্ট গন্ধ যেমন আমাদের ভালো লাগে, তেমনই এই গন্ধ পছন্দ করে না পোকামাকড়রা। তাই মশা, মাছি থেকে শুরু করে অন্য পোকামাকড়কেও বাড়ি থেকে দূরে রাখে।
তুলসি : তুলসি গাছ আমরা সবাই চিনি কমবেশি। কাশির চিকিৎসায় তুলশির জুড়ি নেই। তবে এর বাইরেও তুলসির উপকার রয়েছে। বাড়িতে তুলসি গাছ থাকলে মশা মাছি আসে না। আর তাই ঘরকে মশা মাছি থেকে দূরে রাখতে তুলসি গাছ রাখা আবশ্যক।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক

