ঢাকা, শুক্রবার ৩০, অক্টোবর ২০২৬ ২১:৫২:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২ ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত, প্রথমটি সকাল ৭টায়

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১১ পিএম, ১৮ জুলাই ২০২১ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। বিজ্ঞপ্তিতে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সকাল সাতটায় বায়তুল মোকাররমে প্রথম জামাত অনুষ্ঠিত হবে। নামাজে ইমাম​তি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান।

দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। এতে ইমামতি করবেন পেশ ইমাম হাফেজ মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী। সকাল ৯টায় তৃতীয় জামাত হবে। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক।

সকাল ১০টায় হবে চতুর্থ জামাত। এই জামাতে ইমামতি করবেন পেশ ইমাম​ হাফেজ মাওলানা মুহিউদ্দীন কাসেম। পঞ্চম ও সর্বশেষ জামাতটি অনুষ্ঠিত হবে সকাল পৌনে ১১টায়। এই নামাজের ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস হাফেজ মাওলানা ওয়ালিয়ূর রহমান।

এসব জামাতে কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ।

বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের গত ১২ জুলাই জারি করা বিজ্ঞপ্তি অনুসরণ করে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ের জন্য মসজিদের খতিব-ইমাম, ধর্মপ্রাণ মুসল্লি ও সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

-জেডসি